বিনোদন ডেস্ক
প্রকাশ : ২২ মে ২০২৫, ০১:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

সিনেমা থেকে বাদ দীপিকা পাডুকোন

বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। ছবি : সংগৃহীত
বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। ছবি : সংগৃহীত

পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার সিনেমা ‘স্পিরিট’ থেকে এবার বাদ পড়লেন বলিউড তারকা দীপিকা পাডুকোন। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করার কথা ছিল তার, যা নিয়ে খবরও প্রকাশ হয়। তবে এবার জানা গেল দিনে ছয় ঘণ্টার বেশি শুটিং করতে অনাগ্রহ প্রকাশ করায় দীপিকাকে সিনেমাটি থেকে বাদ দিয়েছেন নির্মাতা নিজে।

ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামার বরাতে জানা গেছে, দীপিকার সঙ্গে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গারের সম্প্রতি একটি মিটিং হয়। যেখানে তিনি দিনে ছয় ঘণ্টার বেশি শুটিং করতে অস্বীকৃতি জানান। শুধু এখানেই শেষ নয়, এই নায়িকা আরও প্রস্তাব রাখেন, সিনেমার শুটিং যদি ১০০ দিনের বেশি গড়ায়, তবে তাকে অতিরিক্ত পারিশ্রমিক দিতে হবে।

এই দাবি শুনে পরিচালক স্তম্ভিত হয়ে যান। তিনি বিষয়টি নিয়ে প্রযোজকের সঙ্গে আলোচনাও করেন, এবং দু'পক্ষকে একত্রে কাজ করতে রাজি করানোর অনেক চেষ্টা করা হয়। কিন্তু মিটিংয়ে দীপিকার টিম কোনো ছাড় দিতে রাজি ছিল না। এরপর শেষমেশ সন্দীপ রেড্ডি ভাঙ্গা নিজেই দীপিকাকে ছবিটি থেকে সরে দাঁড়াতে বলেন।

এর আগে এই সিনেমার পারিশ্রমিক নিয়েও খবরের শিরোনাম হন দীপিকা। ‘স্পিরিট’ ছবির জন্য ৪০ কোটি রুপি পারিশ্রমিক দাবি করেছিলেন। তার এমন আচরণের পর, পরিচালক এখন নতুন নায়িকা খুঁজছেন। এই সিনমোয় প্রধান চরিত্রে অভিনয় করবেন দক্ষিণের তারকা প্রভাস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাটা অকেজো দুটি স্লুইচগেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১০

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১১

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১২

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৩

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৪

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৫

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৬

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৭

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৮

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১৯

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

২০
X