বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪, ০৩:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

অনাগত সন্তান নিয়ে অ্যাকশন মুডে দীপিকা, হচ্ছেন সমালোচিত

সিংহাম অ্যাগেইন সিনেমার শুটিংয়ে দীপিকা। ছবি : সংগৃহীত
সিংহাম অ্যাগেইন সিনেমার শুটিংয়ে দীপিকা। ছবি : সংগৃহীত

বলিউডের গ্লোবাল তারকা দীপিকা পাড়ুকোন। ২০২৪ সালটি নিজের করে নিতে ইতোমধ্যেই নেমে গেছেন কাজে। করছেন নতুন সিনেমা ‘সিংহাম অ্যাগেইন’-এর শুটিং। তার কিছু ছবি প্রকাশ হবার পর থেকেই সমালোচনার শিকার হচ্ছেন এই অভিনেত্রী। অভিযোগ উঠেছে অনাগত সন্তানের খেয়াল রাখছেন না তিনি। খবর : টাইমস অব ইন্ডিয়া

দীপিকা বর্তমানে অন্তঃসত্ত্বা। তার ও রণবীর সিংয়ের ঘরে আসছে নতুন অতিথি। খবরটি পুরোনো। এর কারণে কাজের সংখ্যাও কমিয়ে এনেছেন তিনি। ব্যস্ত আছেন পরিচালক রোহিত শেঠির সিনেমা ‘সিংহাম অ্যাগেইন’ নিয়ে। প্রথমবারের মতো এই ফ্রাঞ্চাইজিতে নারী পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে তাকে।

এদিকে নেট দুনিয়ায় সিনেমার শুটিং চলাকালে দীপিকার বেশকিছু ছবি ফাঁস হয়েছে। যে ছবিগুলো ঘিরে অভিনেত্রী শিকার হচ্ছেন সমালোচনার। ভক্তদের অনেকেই প্রশ্ন তুলেছেন অন্তঃসত্ত্বা অবস্থায় এমনটা কি করা উচিত! গর্ভে থাকা সন্তানের কি কোনো খেয়াল নেই তার?

ফাঁস হওয়া ছবিতে তাকে দেখা যায় কাঠফাটা রোদের মধ্যে সহকর্মীদের সঙ্গে মারপিটের সিন করছেন তিনি। এমন ছবি দেখেই ক্ষেপেছে দীপিকা ভক্তরা।

বিয়ের প্রায় ৫ বছর পর মা-বাবা হচ্ছেন দীপিকা ও রণবীর। এ বছরের ফেব্রুয়ারির শুরুতেই তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর গণমাধ্যমে প্রকাশ হয়। এরপর ২৯ ফেব্রুয়ারি নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন বলিউডের জনপ্রিয় এই তারকা জুগল। তবে এখন বিশ্রামেই রয়েছেন নায়িকা। অভিনেত্রীর ‘কাল্কি ২৯৮৯ এডি’ রিলিজের অপেক্ষায়। অন্যদিকে অমিতাভ বচ্চনের সঙ্গে ‘দ্য ইন্টার্ন’ শুটিং শুরুর অপেক্ষায়।

২০১১ সালে এই সিরিজের প্রথম সিনেমা ‘সিংহাম’ মুক্তি পায়। সেখানে অভিনয় করেছিলেন অজয় দেবগন ও কাজল আগারওয়াল। এর পরবর্তীটি ২০১৪ সালে ‘সিংহাম রিটার্নস’ অজয় দেবগনের সঙ্গে নায়িকা ছিলেন কারিনা কাপুর। এবার আসছে ‘সিংহাম অ্যাগেইন’। দীপিকা ও অজয় ছাড়াও সিনেমায় রয়েছে একঝাঁক তারকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X