তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ০৮:৪৮ এএম
প্রিন্ট সংস্করণ

আসছে সংস অব প্যারাডাইস

আসছে সংস অব প্যারাডাইস

প্রখ্যাত কাশ্মীরি গায়িকা রাজ বেগমের জীবন থেকে অনুপ্রাণিত মিউজিক্যাল ড্রামা ‘সংস অব প্যারাডাইস’ ২৯ আগস্ট প্রাইম ভিডিওতে মুক্তি পেতে যাচ্ছে।

এক্সেল এন্টারটেইনমেন্ট উপস্থাপনায় ছবিটি প্রযোজনা করেছে অ্যাপল ট্রি পিকচার্স ও রেনজু ফিল্মস। পরিচালনা করেছেন লস অ্যাঞ্জেলেস-ভিত্তিক নির্মাতা ড্যানিশ রেনজু।

প্রধান চরিত্রে সাবা আজাদ ও সোনি রাজদান। আরও আছেন জায়েন খান দুররানি, শীবা চাড্ডা, তারুক রায়না ও লিলেট দুবে।

‘হাফ উইডো’ ও ‘দ্য ইলিগ্যাল’-এর নির্মাতা রেনজু এই চলচ্চিত্রকে রাজ বেগমকে উৎসর্গ ও শ্রদ্ধাঞ্জলি হিসেবে উল্লেখ করে বলেন, ‘এটি এমন এক নারীর গল্প, যিনি সেই সময় স্বপ্ন দেখার সাহস করেছিলেন, যখন স্বপ্ন দেখা নিজেই ছিল এক অঘোষিত ট্যাবু। সাবা আজাদ ও সোনি রাজদান জীবনের দুটি ভিন্ন পর্যায়ে চরিত্রটিকে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন। তাদের অভিনয়ের সঙ্গে সবার অসামান্য পারফরম্যান্স মিলে এটি হয়ে উঠেছে এক আবেগঘন প্রতিকৃতি।’

এক্সেল এন্টারটেইনমেন্টের ঋতেশ সিধওয়ানি ছবিটিকে কাশ্মীরের সাংস্কৃতিক ঐশ্বর্য থেকে উঠে আসা এক ‘চিরন্তন কাহিনি’ আখ্যা দিয়ে বলেন, ‘এই চলচ্চিত্রটি পদ্মশ্রী সম্মাননা পাওয়া নূর বেগমের জীবনের অধ্যায়গুলো সুন্দরভাবে তুলে ধরে, যার কণ্ঠ শুধু কাশ্মীরের গর্বই নয়, প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে।’

কাশ্মীরের প্রেক্ষাপটে তৈরি এ গল্পে থাকবে সংগীত, প্রতিবাদ ও স্বাধীনচেতা নারীর লড়াই। বিয়ের আসরে গান গাওয়া থেকে রেডিও কাশ্মীরে তার উত্থান—রাজ বেগমের সংগীত নারীদের জন্য হয়ে ওঠে স্বাধীনতার প্রতীক।

এরপর সংগীতে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছিলেন পদ্মশ্রী (২০০২), সংগীত নাটক আকাদেমি পুরস্কার (২০১৩) ও স্টেট অ্যাওয়ার্ড (২০০৯)। ২০১৬ সালে ৮৯ বছর বয়সে মৃত্যু হয় তার।

নির্মাতা রেনজুর ভাষায়, এটি এক নারীর গল্প, যিনি সমাজের বাধা ভেঙে স্বপ্ন দেখেছিলেন এবং প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ফের দেশে বন্যার শঙ্কা

গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণ সবচেয়ে কঠিন কাজ: ট্রাম্প

জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে, লুটপাট করা তাদের দ্বায়িত্ব না: খোকন

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

১০

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

১১

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

১২

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

১৩

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

১৪

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

১৫

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

১৬

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১৭

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১৮

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১৯

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

২০
X