তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০১ এএম
প্রিন্ট সংস্করণ

অভিনয়ে ২০ বছর

তামান্না ভাটিয়া । ছবি : সংগৃহীত
তামান্না ভাটিয়া । ছবি : সংগৃহীত

ভারতীয় চলচ্চিত্রের পরিচিত মুখ তামান্না ভাটিয়া পূর্ণ করলেন তার অভিনয় ক্যারিয়ারের ২০ বছর। দুই দশকের দীর্ঘ এ পথচলায় তিনি নিজেকে প্রমাণ করেছেন একজন বহুমুখী এবং প্রতিভাবান অভিনেত্রী হিসেবে। ‘বাহুবলি: দ্য বিগিনিং’ , ‘বাহুবলি ২: দ্য কনক্লুশন’ , ‘জেলার’ এবং সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘স্ত্রী ২’ চলচ্চিত্রগুলোয় তার অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

তামান্না জানিয়েছেন, তার ক্যারিয়ার শুধু গ্ল্যামার বা সাফল্যের গল্প নয়। এটি ছিল চ্যালেঞ্জ, ধৈর্য এবং আত্মবিশ্বাসের এক দীর্ঘ যাত্রা। দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘কেবল ভালো মানুষ বলেই কেউ আপনাকে কাজ দেয় না। মানুষ আপনাকে কাজ দেয় যখন আপনি কিছু নিয়ে আসেন, যা গল্প বা চরিত্রকে সমৃদ্ধ করে। নিজের ভাবনা প্রকাশ করতে সাহস দেখাতে হবে।’

এ সময় পুরুষ প্রাধান্য চরিত্র নিয়েও কথা বলেন তিনি। তিনি বলেন, ‘আমি তাদের কল্পনা করতাম শাড়ি বা গ্ল্যামারাস পোশাকে। ভাবতাম একজন পুরুষ অভিনেতা এটা করতে পারবে না। তখন বুঝতে পারলাম—যা আমি পারি, তা তারা পারবে না। তাই তারা আমার ওপর নির্ভরশীল।’ এভাবে তিনি তার আত্মবিশ্বাস ও দক্ষতার প্রমাণ রেখেছিলেন।

কাজের ক্ষেত্রে তামান্না আবারও দর্শকের সামনে আসছেন নতুন রূপে। আজ অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাচ্ছে তার বহুল প্রতীক্ষিত ওয়েব সিরিজ ‘ডু ইউ ওয়ানা পার্টনার’, যেখানে তার সহশিল্পী ডায়ানা পেন্টি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন করে জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী

আল আকসায় ইসরায়েলিদের অনুপ্রবেশের নিন্দা ৮ মুসলিম ও আরব দেশের

ইরাকি প্রধানমন্ত্রীর মাধ্যমে পাঠানো মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন, কখন নিশ্চিত না

ইরাকের এরবিল বিমানবন্দর এলাকায় বিস্ফোরণ

ম্যাজিক চুলায় রান্না করতে গিয়ে গৃহবধূর মৃত্যু

ওটামেন্ডির পর অবসরের ইঙ্গিত দিলেন পারেদেস

কবে যুক্তরাষ্ট্র সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট, জানালেন ট্রাম্প

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে ‘গুজবে বিভ্রান্ত না হওয়ার’ আহ্বান মির্জা ফখরুলের

বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুরে রথযাত্রায় হাজারো ভক্তের ঢল

১০

সিকৃবির কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ছাত্র সমিতির নতুন কমিটি 

১১

২৩তম কমনওয়েলথ গেমস উদ্বোধন / টেকসই পৃথিবী গড়ার আহ্বান রাজা চার্লসের

১২

মেহেদির রং না মুছতেই প্রাণ গেল যুবকের

১৩

জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে সরকার: চরমোনাই পীর

১৪

মোহাম্মদপুরে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

১৫

বিয়ের ৩ দিন পর প্রাণ গেল যুবকের

১৬

ময়নাতদন্তের ফল প্রকাশ / লন্ডনে অতিরিক্ত মাদক ও অ্যালকোহল সেবনে সৌদি যুবরাজের মৃত্যু

১৭

আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে যেসব স্থানে

১৮

ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৯

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

২০
X