রাজু আহমেদ
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৬ এএম
প্রিন্ট সংস্করণ

ঐশীর জন্য দশ প্রশ্ন

ঐশী। ছবি : সংগৃহীত
ঐশী। ছবি : সংগৃহীত

কণ্ঠশিল্পী ফাতেমা তুজ জাহারা ঐশী। নিজের গানের মাধ্যমে পেয়েছেন দর্শকপ্রিয়তা। অর্জনে আছে প্লেব্যাক থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এই শিল্পীকে নিয়ে সাজানো হয়েছে দশটি প্রশ্ন। যার উত্তর লিখেছেন রাজু আহমেদ

শ্রোতাদের কাছ থেকে কোন ধরনের কমপ্লিমেন্ট বেশি পান?

তারা অনেক ধরনের কমপ্লিমেন্ট দেয়। লাইভ শোতে যা বেশি পাওয়া যায়। এর মধ্যে তারা সবচেয়ে বেশি যেটি বলে তা হচ্ছে, আমার গান এবং আমাকে তাদের ভালো লাগে। যা আমার জন্য সবচেয়ে আনন্দের। ভক্তদের কাছ থেকে এমন ভালোবাসাই আমার জীবনের সেরা অর্জনের একটি।

ভক্তদের থেকে কখনো প্রেমের প্রস্তাব পেয়েছেন?

সবসময় পাই। কারণ আমার গানের যারা ভক্ত তারা আমাকে খুব ভালোবাসে, যা শোতে গেলে বোঝা যায়। যেমন, কনসার্টে গান করার সময় স্টেজের সামনে থেকে যে পরিমাণ ফুল উপহার পাই, তা বিক্রি করলে আমি বড় লোক হয়ে যেতাম। তাদের এমন ভালোবাসা আমি উপভোগ করি।

গানে প্রতিযোগিতা থাকা কী ভালো?

অবশ্যই ভালো। প্রতিযোগিতা দুই ধরনের। একটি হচ্ছে সুস্থ, আরেকটি অসুস্থ। সুস্থ প্রতিযোগিতা থাকা ভালো, এতে করে সবার উন্নতি হয়। কারণ শুধু গানের ক্ষেত্রেই নয়, যে কোনো ক্ষেত্রেই প্রতিযোগিতা থাকা উচিত, তাহলে সবাই যার যার জায়গা থেকে নিজের সেরাটি বের করে আনার চেষ্টা করবে। তবে অসুস্থ প্রতিযোগিতা যে কারোর জন্যই বিপজ্জনক। সেটি এড়িয়ে চলাই ভালো। আমি এটিকে ভয় পাই।

ক্যারিয়ারে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন কখনো?

হ্যাঁ, চ্যালেঞ্জ ছিল। আমি সেই ছোটবেলা থেকে গান করছি। যে সময় অনেকেই চাইতেন না যে, আমি গান করি, যা বাবা-মায়ের কাছেও বলতেন। কিন্তু আমার পরিবার সবসময়ই আমাকে উৎসাহ দিয়েছে। তারা যখন বুঝতে পেরেছে আমার ভেতরে সংগীত আছে, তখন থেকে হাতে ধরে এ রাস্তায় হাঁটার সহযোগিতা করেছেন। এরপর বড় হওয়ার পর চ্যালেঞ্জ আরও বাড়তে থাকে।

তবে ছোটবেলার থেকে বড় হওয়ার পর এটি মোকাবিলা করা কঠিন। যে কোনো ক্ষেত্রেই কেউ যদি সফলতার সঙ্গে এগিয়ে যেতে থাকে, তাহলে তার পথে বাধা আসবেই। যেটি আমারও এসেছে। এখন বিষয়গুলো সূক্ষ্মভাবে সমাধান করে এগিয়ে যাই। এরপর আপনি যদি মনে করেন এ বিষয়গুলো শক্তভাবে মোকাবিলা করবেন, তাহলে বিপদ বাড়বে। কারণ আমাদের সমাজে ভালো মানুষের চেয়ে খারাপ মানুষ বেশি। তাই তাদের সঙ্গে চ্যালেঞ্জ না করে এড়িয়ে ভালো কিছু করতে হবে। আর আপনার মাঝে শিল্প থাকলে কেউ থামাতে পারবে না, এ বিশ্বাস রেখে এগিয়ে যেতে হবে।

আপনার সফলতা নিয়ে বন্ধুদের ঈর্ষা হয়?

সত্যি কথা বলতে আমার কোনো বন্ধু নেই। এটি ছোটবেলা থেকেই। বন্ধু বলতে পাশে সবসময় পরিবারকে পেয়েছি। তারা ছাড়া কেউ কখনো আমার সফলতা সেভাবে কামনা করেনি। এখন প্রোফেশনাল ক্যারিয়ারেও আমার কোনো বন্ধু নেই। তাই বড় হয়েছি ঠিকই, কিন্তু বন্ধু হয়নি।

বিয়ের পর কেমন কাটছে জীবন...

দারুণ কাটছে। এটি একটি সুন্দর অনুভূতি। আমার একে অপরের সঙ্গে এভাবেই আজীবন থাকতে চাই। ভালো থাকার বিষয়টি নিজেদের মধ্যে রাখতে চাই। কারণ আমি নজরে বিশ্বাস করি। তাই যেমনই থাকি আলহামদুলিল্লাহ।

দুজনই তো মিডিয়াতে কাজ করছেন, সময় ম্যানেজ হয় যেভাবে...

আমরা যার যার কাজ নিয়ে খুবই সিরিয়াস। তাই যার যার কাজ শেষ হওয়া মাত্রই দুজন দুজনের সঙ্গে যোগাযোগ করি। এরপর যদি দুজনের কাজের লোকেশন কাছাকাছি থাকে, তাহলে একসঙ্গে বাসায় যাই। সময় ম্যানেজ হয়ে যায়। এ ছাড়া কাজের শিডিউল দুজনে পরামর্শ করে সাজাই।

গায়িকা না ডাক্তার, কোন পরিচয়টি বেশি উপভোগ করেন?

দুটোই। কারণ আমি ছোটবেলা থেকেই চাইতাম ডাক্তার হওয়ার পাশাপাশি গান করতে। তাই নিজেকে খুব ভাগ্যবান মনে হয় যে, আল্লাহ আমার দুটি চাওয়াই পূরণ করেছেন।

শ্রোতাদের থেকে সবসময় আপনার চাওয়া...

সবাই দোয়া করবেন আমার জন্য। আমি যেন আমার দুটি পেশাই দায়িত্বের সঙ্গে পালন করতে পারি।

দশ বছর পর নিজেকে কোথায় দেখতে চান?

বেঁচে থাকলে গানের মঞ্চে দেখতে চাই। কারণ এই জীবনটাই আমি যাপন করতে চাই। তাই দশ আর বিশ বছর নয়। যতদিন আছি গান নিয়েই থাকতে চাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মানিতে ভেঙে পড়লো উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার

আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ, জবাব না দিলে লাইসেন্স বাতিল

ভৈরবে রেলপথ অবরোধ, ৫ ট্রেন আটকা

৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন, শনিবার থেকে কর্মবিরতির হুঁশিয়ারি

সিএন্ডএফ ভবনেই মিলবে চসিকের ট্রেড লাইসেন্স, বুথ স্থাপনের নির্দেশ মেয়রের

নানার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

নানার বাড়ি থেকে ফেরার পথে নিখোঁজ, খালে মিলল মরদেহ

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, একাধিক বাড়িঘরে আগুন

কারাগারে আইভীকে গান শোনাতেন মমতাজ, যে গান না গাইতে অনুরোধ

পাকিস্তানের সিরিজ জয়

১০

ইউক্রেন ছাড় দিলে সমঝোতায় প্রস্তুত রাশিয়া : পুতিন

১১

ডাচদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শেষ বাংলাদেশের

১২

আফগানিস্তানকেও রুখে দিল বাংলাদেশ

১৩

দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে প্রাণ হারালেন বাংলাদেশি নাগরিক

১৪

পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ তুলে সিআইডি প্রধানের পদত্যাগ

১৫

যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক হলেন নির্যাতিত নেতা সাজিদ হাসান বাবু

১৬

মার্কিন নিষেধাজ্ঞার তথ্য পেয়ে চুক্তি ও ঋণপত্র বাতিল, ফেরত যাচ্ছে ‘এমটি মেমেই’

১৭

ছবি প্রকাশ করলেন রাশেদ খান / সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের

১৮

বজ্রপাতে সারা দেশে প্রাণ গেল ১২ জনের

১৯

অবিলম্বে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কমানোর দাবি এনসিপির

২০
X