মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ০২:২২ পিএম
আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ০২:২৩ পিএম
অনলাইন সংস্করণ

কুয়ালালামপুর মাতাবেন কণ্ঠশিল্পী ঐশী

সংবাদ সম্মেলনে কনসার্টের বিস্তারিত তুলে ধরেন আয়োজক প্রতিষ্ঠানটির চেয়ারম্যান দাতো রোশন দাস। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে কনসার্টের বিস্তারিত তুলে ধরেন আয়োজক প্রতিষ্ঠানটির চেয়ারম্যান দাতো রোশন দাস। ছবি : কালবেলা

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের মাতাতে যাচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ঐশী। ‘ঐশী লাইভ ইন কুয়ালালামপুর’ শীর্ষক এই একক কনসার্টকে ঘিরে ইতোমধ্যে শুরু হয়েছে ব্যাপক আয়োজন।

রোববার (৫ এপ্রিল) কুয়ালালামপুরের জি টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কনসার্টের বিস্তারিত তুলে ধরে আয়োজক প্রতিষ্ঠান এক্সট্রিম ফাইভ প্রডাকশনস।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান দাতো রোশন দাস জানান, আগামী ২৮ জুন রাতে কুয়ালালামপুরের এইচজিএইচএস কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে এই মিউজিক্যাল আয়োজন।

তিনি বলেন, ‘ঐশীর মতো জনপ্রিয় শিল্পীকে মালয়েশিয়ায় নিয়ে আসতে পারা আমাদের জন্য গর্বের। এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশ ও মালয়েশিয়ার সংস্কৃতি ও সংগীতকে আরও কাছাকাছি আনার চেষ্টা করা হচ্ছে।’

কনসার্টে ঐশী তার জনপ্রিয় গান ‘গাড়ি চলে না’ ও ‘নামায়’সহ বেশ কিছু দর্শকপ্রিয় গান পরিবেশন করবেন বলে জানান আয়োজকরা।

প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ বাড়াতে টিকিটে বিশেষ ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে। আগামী ২৪ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত নির্দিষ্ট সময়ের মধ্যে টিকিট কিনলে ৪০ শতাংশ ছাড় পাবেন দর্শকরা।

টিকিট পাওয়া যাবে ২৪ এপ্রিল থেকে অনলাইনে ‘টিকিট টু ইউ’ এবং ‘এয়ারএশিয়া মুভ’ প্ল্যাটফর্মে। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ৫৪ রিঙ্গিত থেকে সর্বোচ্চ ৫৮৮ রিঙ্গিত পর্যন্ত।

এছাড়া ভিআইপি টিকিটধারীরা পাবেন বিশেষ সুবিধা, যার মধ্যে রয়েছে মিট অ্যান্ড গ্রিট, এক্সক্লুসিভ পোস্টার এবং রিফ্রেশমেন্ট।

আয়োজকরা আশা করছেন, এ আয়োজনের মাধ্যমে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিরা মানসম্মত বিনোদনের সুযোগ পাবেন এবং একই সঙ্গে দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদার হবে।

কালবেলা/এলএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্রখাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১০

শোকেরও ছুটি নেই

১১

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১২

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

১৩

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

১৪

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

১৫

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

১৬

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

১৭

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

১৮

থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ / ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

১৯

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

২০
X