তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ০১:০৪ পিএম
প্রিন্ট সংস্করণ

কলকাতা থেকে ঢাকা জয়

নায়ক রাজ রাজ্জাক। ছবি : সংগৃহীত
নায়ক রাজ রাজ্জাক। ছবি : সংগৃহীত

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়ক রাজ রাজ্জাক যদি আজ বেঁচে থাকতেন, তবে এ বছর তার অভিনয় জীবনের ছয় দশক পূর্ণ হতো। ১৯৬৬ সালের ২৮ অক্টোবর, জহির রায়হান পরিচালিত ‘বেহুলা’ সিনেমায় সুচন্দার বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে তিনি নায়ক হিসেবে যাত্রা শুরু করেন। সে হিসেবে ২০২৫ সালের ২৮ অক্টোবর চিহ্নিত করেছে রাজ্জাকের নায়কি জীবনের ষাট বছর পূর্তির দিনটি। ১৯৪২ সালের ২৩ জানুয়ারি কলকাতায় জন্ম নেওয়া রাজ্জাক ছোটবেলা থেকে মঞ্চনাটকে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন। পরে ঢাকায় এসে বহু কষ্ট ও সংগ্রামের পর সুযোগ পান ‘বেহুলা’ ছবিতে অভিনয়ের। এরপর একে একে তিন শতাধিক সিনেমায় অভিনয় করে হয়ে ওঠেন ঢালিউডের চিরচেনা মুখ। অভিনয়ের মধ্য দিয়ে তিনি অর্জন করেন ‘নায়ক রাজ’ খেতাব। চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য রাজ্জাক ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘স্বাধীনতা পুরস্কার’ অর্জন করেন। তার উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘জীবন থেকে নেয়া’, ‘আলোর মিছিল’, ‘কাগজের নৌকা’, ‘ওরা ১১ জন’, ‘স্বরলিপি’, ‘ছুটির ঘণ্টা’, ‘নীল আকাশের নিচে’ প্রভৃতি। অভিনয়ের পাশাপাশি তিনি প্রযোজনা প্রতিষ্ঠান ‘রাজলক্ষ্মী প্রোডাকশনস’ থেকে ২০টির বেশি সিনেমা পরিচালনা ও প্রযোজনা করেছেন।

নায়ক রাজের বড় ছেলে বাপ্পারাজ ও ছোট ছেলে সম্রাট দুজনই চলচ্চিত্রে কাজ করেছেন। সম্রাট বলেন, ‘আব্বা আজ বেঁচে থাকলে হয়তো এ দিনটি নিয়ে বড় আয়োজন হতো। তবু দর্শকের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।’ ২০১৭ সালের ২১ আগস্ট রাজ্জাক পরলোকগমন করেন, তবে তার অবদান ও স্মৃতি বাংলা চলচ্চিত্রে চিরকাল অমলিন হয়ে থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

‘জনা নায়াগান’ দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১০

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১১

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১২

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

১৩

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

১৪

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

১৫

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

১৬

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

১৭

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

১৮

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

১৯

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

২০
X