তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ১০:২৮ এএম
প্রিন্ট সংস্করণ

শুভ জন্মদিন বলিউড বাদশাহ

শাহরুখ খান I ছবি: সংগৃহীত
শাহরুখ খান I ছবি: সংগৃহীত

আজ ২ নভেম্বর। বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন। ১৯৬৫ সালের এই দিনে ভারতের নয়াদিল্লিতে জন্মগ্রহণ করেন তিনি। সাধারণ এক মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে নিজের মেধা, পরিশ্রম আর অবিচল ইচ্ছাশক্তিতে জয় করেছেন গোটা বিশ্বের দর্শকদের ভালোবাসা।

শাহরুখের অভিনয়ের সূচনা টেলিভিশন নাটক দিয়ে। ১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত দিওয়ানা চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে হয়ে ওঠেন ‘কিং অব বলিউড’। বাজিগর, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, কভি খুশি কভি গম, মাই নেম ইজ খান, চেন্নাই এক্সপ্রেস, পাঠান ও জওয়ান—প্রতিটি চলচ্চিত্রেই তিনি দর্শকদের মুগ্ধ করেছেন অনবদ্য অভিনয়ে।

শুধু অভিনয় নয়, ব্যবসা ও প্রযোজনাতেও সফল শাহরুখ। তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’ আধুনিক প্রযুক্তি ও ভিএফএক্স ব্যবহারে বলিউডে নতুন মাত্রা যোগ করেছে। পাশাপাশি ‘কলকাতা নাইট রাইডার্স’ ক্রিকেট দলের মালিক হিসেবে ক্রীড়া জগতেও সমান জনপ্রিয় তিনি।

ব্যক্তিগত জীবনে শাহরুখ খান স্ত্রী গৌরী খান ও তিন সন্তানকে নিয়ে সুখী পরিবারে বাস করেন। তারকাখ্যাতির শীর্ষে থেকেও তিনি বারবার প্রমাণ করেছেন মানবিকতার পরিচয়। শিক্ষা, স্বাস্থ্য ও শিশুদের কল্যাণে তার নানামুখী অবদানও প্রশংসিত।

ভক্তদের কাছে শাহরুখ শুধু একজন অভিনেতা নন, বরং এক অনুপ্রেরণার নাম—যিনি শিখিয়েছেন, ‘স্বপ্ন দেখলে সেটিকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব’। এ বছর তার ষাট বছরে পা দিয়েছেন বি-টাউনের এই রাজা।

এদিকে জানা গেছে, জন্মদিনেই আসবে শাহরুখ অভিনীত নতুন সিনেমা ‘দ্য কিং’-এর প্রথম টিজার।

সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ‘কিং’ ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করবেন রানি মুখার্জি, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, অভিষেক বচ্চনের মতো তারকারা। এতে শাহরুখকন্যা সুহানাও থাকছেন গুরুত্বপূর্ণ ভূমিকায়।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X