তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ০৩:২৪ পিএম
প্রিন্ট সংস্করণ

আজ তাদের জন্মদিন

আলী যাকের ও ইরেশ যাকের I ছবি: সংগৃহীত
আলী যাকের ও ইরেশ যাকের I ছবি: সংগৃহীত

আজ ৬ নভেম্বর—একই দিনে জন্মদিন দেশের নাট্যাঙ্গনের দুই প্রজন্মের তারকা, বাবা-ছেলে আলী যাকের ও ইরেশ যাকেরের। প্রয়াত কিংবদন্তি অভিনেতা আলী যাকের জন্মগ্রহণ করেন ১৯৪৪ সালের ৬ নভেম্বর চট্টগ্রামের ফিরিঙ্গিবাজারে। নাট্যজগতে তিনি ছিলেন এক অনন্য নাম—মঞ্চে নূরুলদীনের সারাজীবন, দেওয়ান গাজীর কিসসা, কপোনিকের ক্যাপ্টেন এবং টেলিভিশনে আজ রবিবার, বহুব্রীহিসহ অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নেন।

বাংলাদেশের বিজ্ঞাপন জগতেও ছিল তার গভীর পদচারণা—তিনি ছিলেন এশিয়াটিকের স্বত্বাধিকারী। সহধর্মিণী সারা যাকের নিজেও খ্যাতিমান নাট্যব্যক্তিত্ব।

অন্যদিকে, আলী যাকেরের পুত্র ইরেশ যাকের জন্মগ্রহণ করেন ১৯৭৬ সালের ৬ নভেম্বর। অভিনয়ের প্রতি শৈশব থেকেই গভীর টান ছিল তার। টেলিভিশন নাটকে অভিষেক ঘটে জিয়াউল হায়দার কিসলুর বাতাসের খাঁচা নাটকের মাধ্যমে, যেখানে সহশিল্পী ছিলেন নিজ পিতা। এরপর থেকে টিভি নাটক ও চলচ্চিত্র—দুই মাধ্যমেই নিয়মিত অভিনয় করছেন তিনি।

জীবদ্দশায় আলী যাকের একবার মজার ছলে বলেছিলেন, ‘ইরেশের জন্ম হওয়ার কথা ছিল ২২ অক্টোবর; কিন্তু সে ঠিক ১৫ দিন দেরি করে ৬ নভেম্বর রাত ৮টায় জন্ম নেয়। আমার জন্ম একই দিন রাত ১০টায়—তাই ছেলেকে বাবার চেয়ে বড়ই বলা যায়।’

বাংলাদেশের সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আলী যাকের পেয়েছেন একুশে পদকসহ বহু সম্মাননা।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X