ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ১২:১০ এএম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ০২:১২ এএম
অনলাইন সংস্করণ

ফরিদপুরে জেমসের কনসার্টে হামলা-ভাঙচুর

ফরিদপুরে জেমসের কনসার্টে হামলার চিত্র। ছবি : কালবেলা
ফরিদপুরে জেমসের কনসার্টে হামলার চিত্র। ছবি : কালবেলা

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বর্ষপূর্তি উপলক্ষে দুই দিনব্যাপি অনুষ্ঠানের সমাপনী দিনে শেষ ভাগে দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা জেমসের (নগর বাউল) গান পরিবেশের কথা ছিল। কিন্তু বহিরাগতদের হামলায় অনুষ্ঠানটি পণ্ড হয়ে গেছে। এ সময় আহত হয়েছেন অনন্ত ২৫ জন। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টার দিকে স্কুল চত্বরে নির্মিত মঞ্চে নগর বাউলের সংগীত পরিবেশনের সময় নির্ধারণ করা ছিল।

জেমসের অনুষ্ঠান শুরুর আগ মুহূর্তে বহিরাগতদের অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে না দেওয়ায় ইট পাটকেল নিক্ষেপ করে মঞ্চ দখল নেওয়ার চেষ্টা করা হয়। পরে জিলা স্কুলের শিক্ষার্থীদের প্রতিরোধে বিক্ষুব্ধরা সরে যেতে বাধ্য হয়।

রাত ১০টার দিকে আয়োজক কমিটির আহ্বায়ক মুস্তাফিজুর রহমান শামীম মঞ্চ থেকে উদ্বুদ্ধ পরিস্থিতি বিবেচনায় ঘোষণা করেন ফরিদপুর জেলা প্রশাসকের নির্দেশে জেমসের অনুষ্ঠানটি বাতিল করা হলো।

বর্ষপূর্তি অনুষ্ঠানের প্রচার ও মিডিয়া উপ-কমিটির আহ্বায়ক রাজীবুল হাসান খান বলেন, জেমসের অনুষ্ঠানটিতে কী কারণে কারা হামলা করল, বুঝতে পারলাম না। আমাদের জিলা স্কুলের কমপক্ষে ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী আহত হয়েছে তাদের ইটের আঘাতে। পরিস্থিতি বিবেচনা করে জেলা প্রশাসনের নির্দেশে অনুষ্ঠানটি বাতিল করতে বাধ্য হয়েছি আমরা।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমির হোসেন বলেন, কনসার্টে হামলায় হতাহতের সংখ্যা এখনো জানা যায়নি, আমরা তা জানার চেষ্টা করছি।

তিনি বলেন, কনসার্টে হামলাকারীরা কোনো সন্ত্রাসী দল বা গোষ্ঠীর লোক নয়, তারা জেমসের ভক্ত বলেই আমরা মনে করছি। তারা তাদের প্রিয় শিল্পীর গান শোনা থেকে বঞ্চিত হওয়ার ক্ষোভ থেকেই এ হামলা করেছে, এর বাইরে কিছু নয়।

এর আগে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে শুরু হয় দুই দিনব্যাপী অনুষ্ঠানমালা।

শুক্রবার রাতে র‌্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নির্ধারিত ব্যান্ড সংগীত শিল্পী জেমসের পরিবেশনার মধ্যে দিয়ে শেষ হওয়ার কথা বর্ণাঢ্য এ আয়োজন।

বৃটিশ ভারতে সরকারি উদ্যোগে হাতেগোনা যে কয়টি বিদ্যালয় স্থাপন করা হয়- তার একটি ফরিদপুর জিলা স্কুল। আজ থেকে ১৮৫ বছর আগে ১৮৪০ সালে যাত্রা শুরু করে এ বিদ্যালয়টি। শুরু থেকেই এ অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি, কৃষ্টি, আন্দোলন ও সংগ্রামে এ স্কুলটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মানিতে ভেঙে পড়লো উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার

আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ, জবাব না দিলে লাইসেন্স বাতিল

ভৈরবে রেলপথ অবরোধ, ৫ ট্রেন আটকা

৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন, শনিবার থেকে কর্মবিরতির হুঁশিয়ারি

সিএন্ডএফ ভবনেই মিলবে চসিকের ট্রেড লাইসেন্স, বুথ স্থাপনের নির্দেশ মেয়রের

নানার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

নানার বাড়ি থেকে ফেরার পথে নিখোঁজ, খালে মিলল মরদেহ

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, একাধিক বাড়িঘরে আগুন

কারাগারে আইভীকে গান শোনাতেন মমতাজ, যে গান না গাইতে অনুরোধ

পাকিস্তানের সিরিজ জয়

১০

ইউক্রেন ছাড় দিলে সমঝোতায় প্রস্তুত রাশিয়া : পুতিন

১১

ডাচদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শেষ বাংলাদেশের

১২

আফগানিস্তানকেও রুখে দিল বাংলাদেশ

১৩

দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে প্রাণ হারালেন বাংলাদেশি নাগরিক

১৪

পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ তুলে সিআইডি প্রধানের পদত্যাগ

১৫

যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক হলেন নির্যাতিত নেতা সাজিদ হাসান বাবু

১৬

মার্কিন নিষেধাজ্ঞার তথ্য পেয়ে চুক্তি ও ঋণপত্র বাতিল, ফেরত যাচ্ছে ‘এমটি মেমেই’

১৭

ছবি প্রকাশ করলেন রাশেদ খান / সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের

১৮

বজ্রপাতে সারা দেশে প্রাণ গেল ১২ জনের

১৯

অবিলম্বে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কমানোর দাবি এনসিপির

২০
X