বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ০৪:১৪ পিএম
প্রিন্ট সংস্করণ

তানিয়ার হালচাল

তানিয়া আফরিন I ছবি: সংগৃহীত
তানিয়া আফরিন I ছবি: সংগৃহীত

তানিয়া আফরিন একাধারে উপস্থাপক ও সম্প্রচার সাংবাদিক। এক যুগেরও বেশি সময় ধরে তিনি যুক্ত আছেন মঞ্চ ও টেলিভিশনের সঙ্গে। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগে নেপথ্যে কাজ করার মধ্য দিয়ে তার মিডিয়া ক্যারিয়ার শুরু হলেও ২০১৭ সালে বিজয় টিভির মাধ্যমে পর্দায় নিয়মিত হন। বিজয় টিভিতে নারীর সফলতা অনুষ্ঠানের পাশাপাশি সংবাদ পাঠিকা হিসেবে কাজ শুরু করেন তানিয়া। সেখানে দুই বছর কাজ করার পর ২০১৮ সালের শেষের দিকে যোগ দেন জিটিভিতে।

পরবর্তীকালে করোনা পরিস্থিতির পর দীপ্ত টিভিতে সম্প্রচার সাংবাদিক ও উপস্থাপক হিসেবে কাজ শুরু করেন। দীপ্ত টিভিতে তার উপস্থাপিত রাজনৈতিক অনুষ্ঠানে আমার মন্ত্রী আমার এমপি বেশ আলোচনায় ছিল। এ ছাড়া বিভিন্ন উৎসবে চ্যানেল নাইনের বিশেষ অনুষ্ঠানগুলোতেও সঞ্চালকের ভূমিকায় দেখা গেছে তাকে। বর্তমানে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) নারীদের নিয়ে অনুষ্ঠান ফিফটি পার্সেন্ট এবং লোকগানের অনুষ্ঠান ‘মন ছুঁয়ে যায়’-এর সঞ্চালনা করছেন তিনি।

পাশাপাশি এক বছরেরও বেশি সময় ধরে এটিএন বাংলায় অপরাজিতা অনুষ্ঠানের উপস্থাপনা করছেন। পেশাগত কাজের বাইরে ২০১২ সাল থেকে বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমির সঙ্গে যুক্ত তানিয়া। এ ছাড়া তিনি ওমেন চাইল্ড স্কিল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। কাজের স্বীকৃতিস্বরূপ বাইফা, ট্র্যাব, সাঁকো টেলিফিল্ম ও বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড পেয়েছেন। পুরান ঢাকার মেয়ে তানিয়ার বাবা মো. সামছুল হক ও মা রিজিয়া বেগম। স্বামী এ এইচ এম তৌফিক ও একমাত্র কন্যা তানিশাকে নিয়ে বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে ভ্রমণে রয়েছেন।

নিজের কাজ প্রসঙ্গে তানিয়া আফরিন বলেন, ‘একজন উপস্থাপিকা ও সাংবাদিক হিসেবে দর্শকদের ভালোবাসা পেয়েছি। সাধারণ একজন মানুষ হিসেবে দেশের মানুষ আমাকে যে সম্মান দিয়েছে, তা সবসময় শ্রদ্ধার সঙ্গে মনে রাখব।’

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১০

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১১

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১২

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৩

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৪

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৫

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৬

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৭

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৮

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৯

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

২০
X