বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০৫:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

‘মিস ইউনিভার্স’ মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

অ্যান জাকাপং জাকরাজুততিপI ছবি : সংগৃহীত
অ্যান জাকাপং জাকরাজুততিপI ছবি : সংগৃহীত

সদ্য শেষ হওয়া ‘মিস ইউনিভার্স’-এর রেশ কাটতে না কাটতেই গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার সহ-মালিক ও থাই মিডিয়া উদ্যোক্তা অ্যান জাকাপং জাকরাজুততিপের বিরুদ্ধে। খবর : এপি

বুধবার (২৬ নভেম্বর) থাইল্যান্ডের একটি আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

জানা যায়, এর আগে, জাকরাজুততিপের বিরুদ্ধে প্রায় ৯ লাখ ৩০ হাজার ডলার (৩০ মিলিয়ন বাত) প্রতারণার অভিযোগ আনা হয়েছিল এবং ২০২৩ সালে তিনি জামিনে মুক্তি পান। মঙ্গলবার (২৫ নভেম্বর) ব্যাংককের একটি আদালতে তার হাজিরা দেওয়া কথা ছিল, কিন্তু অবশেষে হাজির হতে ব্যর্থ হন।

ব্যাংকক দক্ষিণ জেলা আদালতের এক বিবৃতি অনুসারে, যেহেতু জাকরাজুততিপ তার অনুপস্থিতির বিষয়ে আদালতকে অবহিত করেননি, তাই তিনি পালিয়ে যাবেন বলে মনে করা হয়েছিল।

আয়োজকদের ক্ষোভ ও যৌনতাবাদের অভিযোগসহ একাধিক কেলেঙ্কারির পর গত সপ্তাহে মিস ইউনিভার্স প্রতিযোগিতার পর্দা নেমেছে। তবে এবারের আসরে মিস মেক্সিকো বিজয়ী ঘোষণার পর নতুন করে ঝড় বয়ে যায় জাকরাজুততিপকে ঘিরে। তার মালিকানাধীন জেকেএন গ্লোবাল গ্রুপ প্রতিযোগিতাটির সহ-মালিক।

আরও জানা যায়, জেকেএন-এ বিনিয়োগ-সংক্রান্ত বিষয়ে এই উদ্যোক্তার বিরুদ্ধে জালিয়াতি ও তথ্য গোপন করার অভিযোগ এনে মামলা করেন একজন প্লাস্টিক সার্জন। সেই মামলার প্রেক্ষিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন দক্ষিণ ব্যাংককের সিভিল কোর্ট। এ ছাড়া নতুন করে আগামী ২৬ ডিসেম্বর রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, একসময় মিস ইউনিভার্স প্রতিযোগিতাটি ছিল ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন। ২০২২ সালে অ্যান জাকাপং জাকরাজুততিপের জেকেএন গ্লোবাল গ্রুপ এটি ২০ মিলিয়ন ডলারে কিনে নেয় এবং পরে অর্ধেক শেয়ার ১৬ মিলিয়ন ডলারে মেক্সিকোর লেগ্যাসি হোল্ডিং গ্রুপ ইউএসএর কাছে বিক্রি করে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১০

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১১

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১২

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৩

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৪

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৫

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৬

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৮

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৯

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

২০
X