সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০২:৪১ পিএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ০৫:০৭ পিএম
অনলাইন সংস্করণ

গৃহবধূকে গলা কেটে হত্যা, স্বামী আটক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গৃহবধূকে গলা কেটে হত্যার ঘটনায় স্বামী আটক। ছবি : কালবেলা
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গৃহবধূকে গলা কেটে হত্যার ঘটনায় স্বামী আটক। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের স্বামী আদিলকে (২৮) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কামারগাঁও এলাকার র‌্যাংগস ফ্যাক্টরির আবাসিক কোয়ার্টার থেকে রিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রিয়া মণি (২২) জামালপুর সদরের চুনুটিয়া গ্রামের হালিম মণ্ডলের মেয়ে। আর স্বামী আদিল র‌্যাংগস ফ্যাক্টরিতে বাবুর্চি হিসেবে কর্মরত। তিনি স্ত্রীকে নিয়ে কোম্পানির আবাসিক কোয়ার্টারেই বসবাস করছিলেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে এবং স্বামী আদিলকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে পুরো ঘটনা তদন্তের পর পরিষ্কার হবে বলে জানানো হয়েছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) মো. ইমরান আহম্মেদ বলেন, ‘আমরা নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X