শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০৪:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

১০ দিন ধরে চিলমারী-রৌমারী রুটে ফেরি বন্ধ

চিলমারী ফেরি ঘাট। ছবি : কালবেলা
চিলমারী ফেরি ঘাট। ছবি : কালবেলা

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে নাব্য সংকটের ফলে চিলমারী-রৌমারী রুটে ১০ দিন ধরে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার মালবাহী পরিবহনগুলো।

বুধবার (২৬ নভেম্বর) ফেরি বন্ধের তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চিলমারীর ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান।

জানা গেছে, ব্রহ্মপুত্র নদে নাব্য সংকটের ফলে চ্যানেল বন্ধ হওয়ার ফেরি বন্ধ হয়েছে। এদিকে কয়েক দফায় নদ খননের কাজ শুরু করা হলেও স্থানীয়রা বাধা দেওয়ায় এখন তা বন্ধ রয়েছে।

স্থানীয়দের দাবি, পাড় ঘেঁষে খনন করায় ডানতীর রক্ষা প্রকল্পের ব্লক দেবে গেছে অনেক স্থানে। অপরিকল্পিত ভাবে খনন করায় এমন আতঙ্ক তৈরি হয়েছে নদী পাড়ের বাসিন্দাদের।

স্থানীয় মমিন, সাইফুল ইসলাম, রাবেয়া, অহিতন বেগম জানান, কিনারে খনন করে পানির চ্যানেল করে দেওয়ায় অনেক স্থানে ব্লক দেবে গেছে। এখন আতঙ্কে থাকতে হয়। তারা কিনার দিয়ে খনন না করে দূর দিয়ে খনন করে চ্যানেল করলে আমাদের এই সমস্যা হতো না। আমরাও চাই নদী খনন হোক কিন্তু সেটা আমাদের ক্ষতি করে হবে তা হতে দিবো না।

বিআইডব্লিউটিএর উপ-সহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামান বলেন, এই সময়ে নদের পানি কমে যায়। ফলে ধারাবাহিকভাবে আমাদের নদ খনন করতে হয়। কিন্তু কয়েকটি স্থানে স্থানীয়রা বাধা দেওয়ায় খনন কাজ বন্ধ রয়েছে।৷

তিনি আরও বলেন, মঙ্গলবার রাতে বাগুয়ার চর এলাকার মানুষ ট্রলারযোগে এসে ড্রেজার বন্ধ করে দেয়। আজ বিকেলে এটা নিয়ে স্থানীয়দের সঙ্গে বসে কথা বলা হবে।

অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চিলমারীর ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান বলেন, ১৭ নভেম্বর থেকে ফেরি চলাচল বন্ধ হয়েছে। এখন নতুন রুট তৈরি করা হচ্ছে, এই রুটের কাজ শেষ হলে দ্রুত ফেরি চলাচল শুরু হবে।

এ বিষয়ে চিলমারী পোর্ট অফিসার পুতুল চন্দ্র বলেন, স্থানীয়রা যে আশঙ্কা করছে সেটা শতভাগ নাও হতে পারে। আর যদিও এমন হয় তাহলে জরুরিভাবে পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্টদের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যাবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১০

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১১

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১২

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৩

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৪

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৫

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৬

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৭

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৮

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১৯

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

২০
X