বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০৫:০৯ পিএম
অনলাইন সংস্করণ

শীতের সকালে নদীতে ভাবনা

আশনা হাবিব ভাবনা I ছবি : সংগৃহীত
আশনা হাবিব ভাবনা I ছবি : সংগৃহীত

দেশের ছোট-বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা আবারও আলোচনার কেন্দ্রে। অভিনয় শৈলীর জাদুতে বহু আগেই অগণিত ভক্তের হৃদয় জয় করা এই শিল্পী কেবল পর্দায় নয়, সোশ্যাল মিডিয়ার প্রতিটি পোস্টেও যেন ছড়িয়ে দেন তার নিজস্ব আকর্ষণ। নিয়মিতই ভক্তদের সঙ্গে অনুভূতি ভাগ করেন, জীবনযাপনের মুহূর্তগুলো প্রকাশ্যে আনেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। নিজের সোশ্যাল হ্যান্ডেলে নতুন এক পোস্টেই যেন আবার ঝড় তুললেন এই সুন্দরী।

বুধবার (২৬ নভেম্বর) নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। প্রকাশিত সেসব ছবিতে দেখা যায়, শীতের সকালে নদীতে নেমে জলকেলিতে মেতে উঠেছেন তিনি। খোলামেলা চুলে, কালো টি-শার্ট পরিহিত ভাবনা কচুরিপানার ফুল হাতে ক্যামেরাবন্দি হয়েছেন। আর তার মায়াবী চাহনিই নেটিজেনদের নজর কেড়েছে।

এদিকে ক্যাপশনে লিখেছেন, ‘শীতের সকালে একটু নদীতে নামলাম। বলেন নদীর নাম কি?’ ভাবনার এই জলকেলির ছবি দেখে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নেটিজেনরা। অনেকে তার সৌন্দর্যের প্রশংসা করেছেন, আবার কেউ কেউ শীতকালে তার জলে নামার দুঃসাহস দেখে অবাক হয়েছেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আলটিমেটাম

নাটোরে হত্যা ও ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন

নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক

বিয়ের আশ্বাসে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা

জুলাই অভ্যুত্থানের দুই বছরেও পূরণ হয়নি শ্রমিকের প্রত্যাশা: সাইফুল হক

অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ, হুমকির মুখে দেখার হাওরের বিস্তীর্ণ ফসলাদি

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ফের দেশে বন্যার শঙ্কা

গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণ সবচেয়ে কঠিন কাজ: ট্রাম্প

১১

জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে, লুটপাট করা তাদের দ্বায়িত্ব না: খোকন

১২

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

১৩

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

১৪

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

১৫

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

১৬

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

১৭

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

১৮

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

১৯

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

২০
X