তামজিদ হোসেন
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ০৪:২৫ পিএম
প্রিন্ট সংস্করণ

হলিউডে একই দিনে দুই মুক্তি

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অবশেষে একই দিনে মুক্তি পেতে চলেছে হলিউডের দুই সিনেমা। আজ বুধবার প্রেক্ষাগৃহে আসছে বহুল প্রতীক্ষিত অ্যানিমেটেড সিক্যুয়েল ‘জুটোপিয়া ২’ এবং ফ্যান্টাসি রোমান্টিক কমেডি ‘এটারনিটি’। একদিকে ছোট-বড় সবার হাসি-আনন্দ ও উত্তেজনায় মাতাবে প্রাণবন্ত প্রাণীদের শহরে ঘটে যাওয়া অ্যাডভেঞ্চার ‘জুটোপিয়া ২’, অন্যদিকে প্রেম, সিদ্ধান্ত ও পরকালকে ঘিরে আবেগের ঢেউ ছড়িয়ে দেবে ফ্যান্টাসি রোমান্টিক কমেডি ‘এটারনিটি’। কালবেলার আজকের আয়োজনে থাকছে এই দুই সিনেমার গল্প। লিখেছেন—তামজিদ হোসেন

জুটোপিয়া ২

সিনেমার প্রথম পর্বে শিকারি ও শিকার প্রাণীর সম্পর্ককে মানুষের বিচার ও ধারণার প্রতীক হিসেবে দেখানো হয়েছিল। তবে এবার গল্পের কেন্দ্রে এসেছে রহস্যময় একটি সাপ, যা জুটোপিয়ার শান্ত শহরকে অচেনা দিক থেকে পরীক্ষা করবে। ডিটেকটিভ জুডি হপস (জিনিফার গুডউইন) ও নিক ওয়াইল্ড (জেসন ব্যাটম্যান) শহরের নতুন অংশে আন্ডারকাভার অভিযান চালিয়ে এ রহস্য সমাধানের চেষ্টা করবেন। এবার তারা একেবারে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হবে। সম্প্রতি ছবিটির ট্রেলারের মুক্তি পায়, সেখানে শাকিরার নতুন গান ‘জু’ প্রকাশ পেয়েছে এবং আগের মতো তিনি আবারও সিনেমায় গ্যাজেলের ভয়েস দিয়েছেন। এ গানে শাকিরার সঙ্গে আরও কণ্ঠ দিয়েছেন বিশ্বখ্যাত ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরান। সিনেমাটি পরিচালনা করছেন অস্কারজয়ী জারেড বুশ ও বায়রন হাওয়ার্ড। প্রযোজনা করছেন ইভেট মেরিনো।

অ্যানিমেশনপ্রেমীদের জন্য এটি শুধু একটি রহস্য অভিযান নয়, বরং সমকালীন সামাজিক বিষয় যেমন বৈষম্য ও গ্রহণযোগ্যতার প্রতিফলনও দেখাবে।

এটারনিটি

‘এ ২৪’ প্রযোজিত ‘এটারনিটি’ এক অনন্য পরকালীন প্রেমের ত্রিভুজের গল্প তুলে ধরে। ছবিতে দেখা যাবে, এক নারী তার স্বামী ও তার প্রথম প্রেমিকের মধ্যে দোটানায় পড়েছে। সিনেমায় গল্পটির মূল প্রশ্ন আসে, চিরকাল বলতে কতটা দীর্ঘ সময়? আর কোন ভালোবাসা সত্যিই চিরকালের জন্য বেছে নেওয়ার মতো? চলচ্চিত্রটিতে এলিজাবেথ অলসেন প্রধান চরিত্রে অভিনয় করেছেন, তার সঙ্গে রয়েছেন মাইলস টেলার ও ক্যালাম টার্নার। তাদের অভিনয়ে ছবিতে হাস্যরস ও আবেগের ভারসাম্য সুন্দরভাবে ফুটে উঠেছে। ছবির বর্ণনায় কমেডির সঙ্গে হৃদয়স্পর্শী মুহূর্তের মিশেল রয়েছে, যা দর্শকদের একদিকে ভাবনার জগতে নিয়ে যায়, অন্যদিকে বিনোদনের অভিজ্ঞতাও দেয়। প্রেম, আফসোসও বেছে নেওয়ার মতো সর্বজনীন অনুভূতিগুলোকে তুলে ধরায় সিনেমাটি বিস্তৃত দর্শক গোষ্ঠীর কাছে সহজেই প্রাসঙ্গিক হয়ে উঠবে বলে আশা করা যায়।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১০

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১১

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১২

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৩

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৪

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৫

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৬

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৭

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৮

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৯

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

২০
X