তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১০ এএম
প্রিন্ট সংস্করণ

দুই উৎসবে ফাহমিদা নবীর দুই গান

ফাহমিদা নবী I ছবি: সংগৃহীত
ফাহমিদা নবী I ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবী। শুদ্ধ সংগীতচর্চা আর মায়াবী কণ্ঠের জাদুতে জয় করেছেন অগণিত মানুষের হৃদয়, পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। প্রতিনিয়ত নতুন নতুন গান উপহার দিয়ে আসছেন তিনি। এ ধারাবাহিকতায় ভালোবাসা দিবস ও বসন্ত উৎসব সামনে রেখে একাধিক নতুন গান নিয়ে হাজির হচ্ছেন ফাহমিদা নবী। ৫ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে তার নতুন গান ‘চায়ের কাপে কবিতা’। গানটি শ্রোতারা দুটি ভিন্ন আঙ্গিকে উপভোগ করতে পারবেন। একটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন জয় শাহরিয়ার। আর অন্যটি তার একক কণ্ঠে গাওয়া। সোমেশ্বর অলির কথায় গানটির একটি মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। একই দিনে মুক্তি পাবে ভিডিওটি।

এ গান প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, ‘সত্যি বলতে আলাদা একটা ভালোলাগা কাজ করছে। শ্রোতারা দুই রকম আনন্দ পাবেন। দারুণ কিছু কথা, যা সবার হৃদয় ছুঁয়ে যাবে।’ অন্যদিকে ভালোবাসা দিবসের পাশাপাশি বসন্ত উদযাপন ঘিরেও গান গেয়েছেন এ শিল্পী। শিগগিরই মুক্তি পাবে তার ‘আজ বসন্ত, আজ বসন্ত’ শিরোনামে একটি গান। ফাহমিদা বলেন, ‘গানটি খুব দরদ দিয়ে গেয়েছি। এটি শোনার পর শ্রোতারা ভালো অনুভব করবেন।’

এদিকে দেশের গণ্ডি পেরিয়ে শিগগিরই যুক্তরাষ্ট্রে পাড়ি দিচ্ছেন ফাহমিদা নবী। ফ্লোরিডায় একটি বসন্ত উৎসবে গান গাওয়ার আমন্ত্রণ পেয়েছেন। সেখানেও বসন্তের গান গেয়ে প্রবাসী বাঙালিদের মাতাবেন এ শিল্পী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মনে হচ্ছে বসন্তটা যেন আমার। ফ্লোরিডায়ও বসন্তের গান গাইব। সব মিলিয়ে বসন্ত বসন্ত একটা অনুভূতি কাজ করছে।’

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে কমছে বন্যার পানি

সরছে ইসরায়েলি দখলদাররা, প্রবেশ করছে লেবাননের সেনাবাহিনী

আলোচিত লামিয়া হত্যা মামলায় গ্রেপ্তার ৩

হজে বিমান ভাড়া কমল

জামায়াত এমপির সেই ভাইরাল ভিডিও নিয়ে প্রথম স্ত্রীর বার্তা

দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি, এবার ফ্রান্স

যুক্তরাজ্যের নতুন প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা

শ্যালককে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুলাভাইয়ের

ভাইরাল ভিডিও নিয়ে জামায়াত এমপির পোস্ট

১০

ফাইনালের আগে ড্রেসিংরুমে মেসির বক্তব্য ঘিরে রহস্য

১১

বাহরাইনে আমাজনের ডাটা সেন্টারে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা

১২

পরিত্যক্ত পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার

১৩

জাপানের অর্থনৈতিক অঞ্চলে চীনের সামরিক মহড়া, সতর্ক টোকিও

১৪

বিশ্বকাপ খেলা দেখা নিয়ে স্ত্রীকে নির্যাতন, ভিডিও ভাইরাল

১৫

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী

১৬

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি এআই নয়: রিউমর স্ক্যানার

১৭

জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

১৮

মেসিকে নিয়ে ইয়ামাল / তার কথাগুলো আমার স্বর্ণের মেডেলটির মতোই মূল্যবান

১৯

আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

২০
X