তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ০৮:১৩ এএম
প্রিন্ট সংস্করণ

গানের ভেতরেই ডুবে থাকতে ভালো লাগে

ফাহমিদা নবীর
ফাহমিদা নবী । ছবি : সংগৃহীত
ফাহমিদা নবী । ছবি : সংগৃহীত

শুধু অডিও নয়, এখন একটি গান সম্পূর্ণ করতে ভিডিওর কাজও সমানভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেই ধারাবাহিকতায় দেশের জনপ্রিয় ও নন্দিত কণ্ঠশিল্পী ফাহমিদা নবী সম্প্রতি শেষ করেছেন পরপর দুটি নতুন গানের অডিও ও ভিডিওর কাজ।

প্রথম গানটির শিরোনাম ‘আমি ভালো আছি’। গানটির কথা লিখেছেন ইলা মজিদ, সুর ও কণ্ঠ দিয়েছেন ফাহমিদা নবী নিজেই। গানটির কথা—‘নীলকণ্ঠ বিষ পান করে, চোখের জলে লুকিয়ে রেখে, আমি সুখের ভান করেছি, আর হেসে গেছি’—একে গভীর আবেগে ভরিয়ে তুলেছে।

অন্য গানটির শিরোনাম ‘আকাশ উপুড়’। এর গীতিকার হাসান মাসুক, সুর করেছেন সচ্ছল কাজী। গানের কথায় আছে—‘মনের ওপর আকাশ উপুড়, ছন্নছাড়া অলস দুপুর, দুঃখ আমাকে খাচ্ছে কুড়ে খাক’। এ গানটির অডিও কাজ আমেরিকার লস অ্যাঞ্জেলেসে শিল্পী উচ্ছ্বাসের তত্ত্বাবধানে সম্পন্ন হয়।

দুটি গানের মিউজিক ভিডিওর শুটিং হয়েছে ঢাকার অদূরে মনোরম স্বপ্ন কুটির রিভারভিউ ভিলাতে। এ প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, ‘দুটি গানের কথাই ভীষণ কাব্যিক। একটি গানের সুর করেছি আমি নিজেই। সত্যি বলতে কি, দুটো গান নিয়েই আমার প্রত্যাশা অনেক।’

এদিকে গতকাল চ্যানেল আইয়ের ২৭তম জন্মদিনে সকালের বিশেষ অনুষ্ঠানে সরাসরি সংগীত পরিবেশন করেছেন এই শিল্পী। পাশাপাশি শেখ মোহাম্মদ রাজনের সুরে ও সোহেল আলমের কথায় আরেকটি নতুন বৃষ্টির গানেও কণ্ঠ দিয়েছেন। গানটির ভিডিও কাজও শিগগিরই শেষ হবে।

ফাহমিদা নবী বলেন, ‘যেখানেই থাকি, যেমনই থাকি—গানের ভেতরেই ডুবে থাকতে আমার ভালো লাগে।’

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X