তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ১০:২০ এএম
প্রিন্ট সংস্করণ

তিন গানে ফাহমিদা নবী

ফাহমিদা নবী I ছবি: সংগৃহীত
ফাহমিদা নবী I ছবি: সংগৃহীত

সংগীতশিল্পী ফাহমিদা নবী আবারও নতুন গান নিয়ে আসছেন শ্রোতাদের কাছে। প্রজন্মের জনপ্রিয় সুরকার ও সংগীতশিল্পী শামস সুমনের সুরে একসঙ্গে তিনটি নতুন একক গান গেয়েছেন তিনি। গানগুলোর শিরোনাম—‘দুঃখের দলিল’, ‘আসলো না বৃষ্টি’ ও ‘ইচ্ছে করে’।

তিনটি গানই লিখেছেন গীতিকার গোলাম মোর্শেদ এবং সংগীতায়োজন করেছেন আরাফাত বসনিয়া। গানগুলোর প্রকাশের উদ্যোগও নিয়েছেন গোলাম মোর্শেদ। জানা গেছে, এরই মধ্যে তিনটি গানের রেকর্ডিং ও মিউজিক ভিডিওর কাজ সম্পন্ন হয়েছে।

ফাহমিদা নবীর জন্য একসঙ্গে তিনটি গানের সুর করা প্রসঙ্গে সুরকার শামস সুমন জানান, গোলাম মোর্শেদ ও ফাহমিদা নবীর দীর্ঘ ২৫ বছরের কাজের সম্পর্ক থেকেই এ উদ্যোগের সূচনা। মোর্শেদের মাধ্যমে ফাহমিদা নবী প্রথম একটি গান শোনেন এবং তা পছন্দ করেন। পরে আরও দুটি গান শোনালে সেগুলোও তার ভালো লাগে। ফলে তিনটি গানেই কণ্ঠ দেন এই কিংবদন্তি শিল্পী।

নতুন গানগুলো নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে ফাহমিদা নবী বলেন, ‘সুমন খুব ভালো সুর করে। তার সুরের মাঝে নব্বই দশকের একটি স্বতন্ত্র ছাপ আছে, যা আমাকে ভীষণভাবে আকৃষ্ট করেছে। সে খুব ভালো মনের মানুষ, আর তার সুরে এমন আবেগ থাকে, যা শিল্পীকে স্বাচ্ছন্দ্যে ও ভালোবাসা নিয়ে গাইতে অনুপ্রাণিত করে। এই তিনটি গানে আমি যেন শব্দে শব্দে, সুরে সুরে সুরের সাগরে ডুবে গেছি। গীতিকারও প্রতিটি গানই মনে গেঁথে থাকার মতো করে লিখেছেন। এই তিনটি গান নিয়েই আমি খুব আশাবাদী।’

গীতিকার গোলাম মোর্শেদ জানান, গানগুলো শিগগির ‘গান জানালা’ ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। তিনটি গানেরই মিউজিক ভিডিও নির্মাণ করেছেন আশিক।

এদিকে আজ ফাহমিদা নবীর জন্মদিন। জন্মদিন উপলক্ষে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন যেন তিনি সুস্থ ও ভালো থাকেন এবং ভবিষ্যতেও আরও ভালো ভালো গান শ্রোতাদের উপহার দিতে পারেন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

১০

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

১১

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

১২

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

১৩

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

১৪

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১৫

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

১৬

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১৭

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১৮

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

১৯

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X