তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ মে ২০২৪, ০২:৪০ এএম
আপডেট : ০৪ মে ২০২৪, ১১:০০ এএম
প্রিন্ট সংস্করণ

ছেলের কাছে যাচ্ছেন কুমার বিশ্বজিৎ

ছেলের কাছে যাচ্ছেন কুমার বিশ্বজিৎ

গত বছর ১৪ ফেব্রুয়ারি কানাডায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড়। তাকে ভর্তি করা হয় সেখানকার সেন্ট মাইকেল হাসপাতালে। এরপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন। বিছানায় শুয়ে থাকা নিবিড় প্রায় ১৪ মাস পর চোখ মেলতে শুরু করেছেন।

ছেলের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে কুমার বিশ্বজিৎ কালবেলাকে বলেন, ‘শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। কিন্তু কবে যে পুরোপুরি সুস্থ হবে, তা বলা মুশকিল। এখনো হাসপাতালে থাকতে হচ্ছে। তবে হাসপাতাল থেকে তাকে রিহ্যাবে নেওয়ার প্রস্তুতি চলছে। সবাই আমার ছেলের জন্য যেভাবে প্রার্থনা করেছেন, এ জন্য আমার গোটা পরিবার কৃতজ্ঞ। সবার ভালোবাসা ও প্রার্থনায় ছেলেটি ধীরে ধীরে সুস্থতার দিকে এগোচ্ছে। আমি ব্যক্তিগত কাজে ১৮ এপ্রিল ঢাকায় এসেছিলাম। আবার ৫ মে কানাডায় ফিরে যাব। যাওয়ার পর তার চিকিৎসাবিষয়ক আরও কিছু সিদ্ধান্ত নেওয়া হবে।’

কানাডার একটি কলেজে ডিজিটাল মার্কেটিংয়ে পড়াশোনা করতেন নিবিড় কুমার। দুর্ঘটনার পর ১৪ মাস ধরে টরন্টোয় সেন্ট মাইকেল হাসপাতালে চিকিৎসাধীন তিনি। দুর্ঘটনার পরদিন থেকেই তার সঙ্গে বাবা-মা দুজনেরই ঠিকানা ওই হাসপাতাল। সেখানে শিল্পীর পরিবারের সদস্যরাও রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

১০

প্রথম ম্যাচের আগে ইনস্টাগ্রামে মহাতারকা মেসির পোস্ট

১১

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

১২

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

১৩

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

১৪

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

১৫

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

১৬

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

১৭

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

১৮

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

১৯

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

২০
X