বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০৩:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

মুক্তি প্রতিক্ষায় দৃশ্যম-৩

দৃশ্যম-৩ সিনেমার পোস্টার I ছবি : সংগৃহীত
দৃশ্যম-৩ সিনেমার পোস্টার I ছবি : সংগৃহীত

অবশেষে ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে মালায়লাম সুপারস্টার মোহনলাল অভিনীত সিনেমা দৃশ্যম-৩। চলতি বছরের ২ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এ সিনেমা।

বুধবার (১৪ জানুয়ারি) নিজের সোশ্যাল হ্যান্ডেলে আনুষ্ঠানিকভাবে এ বিষয়টি নিশ্চিত করেছেন ছবির নির্মাতা জিতু জোসেফ।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, গত বছরের ডিসেম্বর মাসে ছবিটির জন্য নিজের অংশের শুটিং শেষ করেন মোহনলাল। শুটিং শেষ হওয়া উপলক্ষে পুরো ইউনিটের সামনে কেক কাটার একটি ভিডিও তখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল।

আরও জানা যায়, ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কার পাওয়ার ঠিক আগের দিনই এই ছবির কাজ শুরু করেছিলেন মোহনলাল।

বহুল প্রশংসিত এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘দৃশ্যম ৩’-এর আনুষ্ঠানিক সূচনা হয় গত বছরের সেপ্টেম্বর মাসে ভারতের কোচির কাছাকাছি একটি আইন কলেজে আয়োজিত ঐতিহ্যবাহী পূজার অনুষ্ঠানের মাধ্যমে। উদ্বোধনের আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে পরিচালক জিতু জোসেফ জানান, এই পর্বে মোহনলালের অভিনীত আইকনিক চরিত্র জর্জকুট্টির জীবনের পরবর্তী অধ্যায় তুলে ধরা হবে।

সিনেমার গল্প নিয়ে জিতু বলেন, ‘এই ছবিতে দেখানো হবে সাড়ে চার বছর পর জর্জকুট্টির জীবনে কী ঘটে,এই বিষয়টিই গল্পের মূল উপজীব্য।’

ছবিটির শুটিং হয়েছে ভারতের থোডুপুঝা ও ভাগামনসহ একাধিক স্থানে। শেষ পাঁচ দিনের শুটিং সম্পন্ন হয় এর্নাকুলামে। টানটান গল্প, সূক্ষ্ম সাসপেন্স ও মোহনলালের প্রশংসিত অভিনয়ের জন্য ‘দৃশ্যম’ সিরিজ ভারতীয় সিনেমায় কাল্ট মর্যাদা লাভ করেছে।

সব মিলিয়ে, ‘দৃশ্যম’ শুধু একটি সিনেমা নয়,এটি মালয়ালাম চলচ্চিত্রের ইতিহাসে এক অনন্য অধ্যায়। প্রথম দুই পর্বে দর্শকদের যে রহস্য, উত্তেজনা ও মানবিক টানাপোড়েনের ভ্রমণে নিয়ে গেছে এই ফ্র্যাঞ্চাইজি, তৃতীয় পর্বেও তার ব্যতিক্রম হবে না বলেই আশা করা হচ্ছে। ফলে ‘দৃশ্যম ৩’ ঘিরে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১০

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১১

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১২

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৩

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৪

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৫

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৬

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৭

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৮

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

১৯

একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীর সঙ্গে এমপি নজরুলের ভিডিও আছে, দাবি ড্রাইভারের

২০
X