নয়ন আহমেদ
প্রকাশ : ২১ মার্চ ২০২৬, ০৪:২৭ পিএম
অনলাইন সংস্করণ

নতুন কোনো ধ্বনিব্যঞ্জনা

কবি নয়ন আহমেদ। ছবি : সংগৃহীত
কবি নয়ন আহমেদ। ছবি : সংগৃহীত

ঈদ ঈদ করে ডেকে উঠছে কোকিল। ফুলের পাপড়িগণ মেলছে চোক্ষুযুগল। আর নদীসমূহ ঢেউয়ে ঢেউয়ে ছড়িয়ে দিচ্ছে সমিল উত্তাপ। আর পৌঁছে যাচ্ছে পৃথিবীর পাড়ায় পাড়ায়। মিসাইলের চেয়ে শক্তিশালী ; আলোর চেয়ে দ্রুতগামী—

এইসব আজন্ম গোলাপ আঘাত হানছে এখন মানুষের নাসিকাগহ্বরে। মনে হচ্ছে, হিংসা ও ঘৃণারা মরে যাবে আজ। পৃথিবী হবে মানুষের।

এখন আমি ডুব দেবো সকল আনন্দের ভেতর। কেননা, আনন্দের মতো বহুল পঠিত কোনো আস্তিক শব্দ নেই। কোনো অভিধানও পূর্ণ হয় না বর্ণবহুল এই বিভা ছাড়া।

মানুষ আনন্দের জন্যই তো পাড়ি মাঠ-প্রান্তর। রাশি রাশি উচ্ছ্বাস। রাশি রাশি ফুল। পৃথিবীজুড়ে নামুক মহাকাব্যের রোদ। যেন পূর্ব-পশ্চিম উত্তর-দক্ষিণ

সর্বত্র ছড়িয়ে পড়ছে নৃত্যরতা সূর্যোদয়। না, কোনো আর্তনাদ আমাদের গ্রাস করবে না। কোনো দানব আর আমাদের ঘাড়ে চেপে বসবে না।

আধিপত্য বিরোধী অনেকগুলো চোখ চাই। অনেক জানালার মতো কিংবা ঘরের মতোন নিরাপদ হবে আমাদের যাপন। যেন পৃথিবী ঘুমায় মাতৃক্রোড়ে। তার পাশে কত খেলনা স্থির হয়ে থাকে ছবির মতোন। তাহলে শান্তি নামুক —

যেমন খেজুর বৃক্ষে দোল খায় পরিপক্ব খেজুর। যেমন বাতাসে ওড়ে তোমার কালো কেশ। আর তাকে লোকেরা সৌন্দর্য বলে চিনে রাখে।

যেমন কোনো নারীর মুখের দিকে তাকালেই বোঝা যায় যাপন শীতল হচ্ছে এখন। যেমন কোলের সন্তানের মতো হেসে ওঠে চাঁদ। আর তখন হিংসা ক্রমশ লুপ্ত হতে থাকে। যেমন রোজার সংযম দিগন্ত রেখা উন্মোচিত করে — আগামী দিনের। যেমন ইফতার ইফতার ঘ্রাণে খুলে যায় আত্মার দরজা।

যেমন ঈদের চাঁদরাত অশেষ সৌরভ ছড়ায় সাম্য ও প্রগতির মতো।

এরকম সাধিত কিছু শব্দের ঘ্রাণ — ধানের মতো ছড়িয়ে গেলে হতে পারতো আরাধ্য পৃথিবী।

তাহলে ছড়িয়ে পড়ো হে ঈদ। হৃৎপিণ্ডে জড়ো হোক উচ্ছ্বাস।

গড়ে দিতে চাই আমাদের ভোর। বর্ণমালার মতো দুলে ওঠা নতুন কোনো ধ্বনিব্যঞ্জনা।

২০ মার্চ ২০২৬

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

উন্মুক্ত হরমুজ প্রণালি, পার হচ্ছে এলএনজি জাহাজ 

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

১০

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১১

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১২

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১৩

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১৫

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১৬

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৭

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৮

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৯

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

২০
X