কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪, ০৮:০০ পিএম
অনলাইন সংস্করণ

এখন থেকে একদিন রেপোতে ধার নিতে পারবে ব্যাংকগুলো

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

নভেম্বর থেকে সপ্তাহে মাত্র একদিন বাংলাদেশ ব্যাংক থেকে রেপোতে টাকা নিতে পারবে ব্যাংকগুলো।

সোমবার (২১ অক্টোবর) এই সংক্রান্ত সার্কুলারে সংশোধনী ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বিদ্যমান মুদ্রানীতি কাঠামো (ইন্টারেস্ট রেট করিডোর) অনুযায়ী দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য পরিচালিত ওপেন মার্কেট অপারেশন অধিকতর কার্যকর করার লক্ষ্যে এই সংশোধনী আনা হয়েছে।

এতে বলা হয়েছে, বর্তমানে প্রচলিত সপ্তাহে ২ দিন রেপো নিলামের পরিবর্তে সপ্তাহে ১ দিন মঙ্গলবার এবং মঙ্গলবার ছুটি থাকলে পরবর্তী কর্মদিবসে ৭, ১৪ ও ২৮ দিন মেয়াদি রেপো নিলাম অনুষ্ঠিত হবে। ফলে আগামী ১ নভেম্বর থেকে প্রতি সপ্তাহে কেবল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক থেকে রেপোতে টাকা ধার করতে পারবে ব্যাংকগুলো। তবে নগদ জমা সংরক্ষণের (সিআরআর) সুবিধার্থে রিজার্ভ মেইনটেইনেন্স পিরিয়ডের একদিনে ওভারনাইট রেপো নিলামের সুবিধা থাকবে। রিজার্ভ মেইনটেন্যান্স পিরিয়ডের (আরএমপি) দিন ব্যাংকগুলো তাদের ক্যাশ রিজার্ভ রেশিও (সিআরআর) বজায় রাখতে ওভারনাইট রেপোতে টাকা নিতে পারবে বলে এতে জানানো হয়েছে।

সে সঙ্গে দৈনিক ভিত্তিতে প্রচলিত স্ট্যান্ডিং লিকিউইডিটি ফ্যাসিলিটি ও স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি বিদ্যমান হারে প্রতিদিন অব্যাহত থাকবে বলেও এতে জানানো হয়েছে।

এর আগে দেশের মুদ্রাবাজারকে শক্তিশালী করতে এবং মুদ্রা ব্যবস্থাপনার উন্নতির জন্য এর আগে চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম দিন ১ জুলাই থেকে কেন্দ্রীয় ব্যাংক দৈনিক রেপোতে টাকা ধার দেওয়া বন্ধ রাখে। এর পরিবর্তে প্রতি সপ্তাহে দুই দিন- সোম ও বুধবার কেন্দ্রীয় ব্যাংক থেকে ব্যাংকগুলোকে রেপোতে টাকা ধার দেওয়া হতো। রেপো বা রিপারচেজ এগ্রিমেন্টের মাধ্যমে ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে স্বল্প মেয়াদে অর্থ ধার করে। উন্মুক্ত এই বাজার কার্যক্রমের অংশ হিসেবে কেন্দ্রীয় ব্যাংক সরকারি সিকিউরিটিজ ক্রয় বা বিক্রয় করে টাকার সরবরাহ ও ঋণ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে থাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্পত্তি লিখে দিয়ে বিপাকে বাবা-মা

হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

‎গাজীপুরে আ.লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

প্রাথমিকে বদলি-পদায়নে ৪ কমিটি, নেতৃত্বে যারা

বাংলাদেশকে বন্যার তথ্য দেওয়া অব্যাহত রেখেছে ভারত

সাজাপ্রাপ্ত আ.লীগ নেতা কিবরিয়া গ্রেপ্তার

আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে যুবদল নেতার আবেদন

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

ট্রাম্পের কস্তানজা মতবাদ: বুদবুদের জগত, যেখানে তিনিই রাজা 

পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

১০

এমবাপ্পেকে ঠেকাতে ৩ গোলকিপার!

১১

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১২

স্ত্রী-নবজাতক সন্তান হারিয়ে শোকে স্তব্ধ হাজতি, মানবিক উদ্যোগ কারা কর্তৃপক্ষের

১৩

হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ

১৪

ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

১৫

হোয়াটসঅ্যাপ প্রধানের পদ ছাড়লেন ক্যাথকার্ট, দায়িত্বে কুনাল শাহ

১৬

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, কী বলছে অপ্টা?

১৭

৯০ বছর বয়সেও লাল-সবুজের ফেরিওয়ালা আব্দুর রফ

১৮

বৃষ্টিতে ধসে পড়ল কালভার্ট, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

১৯

ফেনীতে ‘আমরা জুলাই যোদ্ধা’ কমিটি ঘোষণা 

২০
X