বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ১০:১৮ পিএম
অনলাইন সংস্করণ

মুদ্রা ছাপাতে প্রতি বছর ব্যয় ২০ হাজার কোটি টাকা : গভর্নর

বরিশালে এক মতবিনিময় সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান হাবিব মনসুর। ছবি : কালবেলা
বরিশালে এক মতবিনিময় সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান হাবিব মনসুর। ছবি : কালবেলা

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান হাবিব মনসুর বলেছেন, দেশে মুদ্রা ছাপানো বাবদ প্রতি বছর ব্যয় হয় ২০ হাজার কোটি টাকা। তাই অপচয় কমাতে ক্যাশলেস লেনদেনে উৎসাহিত করা হচ্ছে। ক্যাশলেস লেনদেন বাড়লে ছেড়া-ফাঁটা নোটের সমস্যা দূর হবে। নতুন ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে কিউআরকোড থাকা বাধ্যতামূলক থাকলে ক্যাশলেস লেনদেন বাড়বে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে বরিশাল নগরীর বান্দ রোডের একটি হোটেলের সেমিনার রুমে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় ষাণ্মাসিকের মুদ্রানীতি প্রণয়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের বরিশাল শাখা এ মতবিনিময় সভার আয়োজন করে।

গভর্নর বলেন, নারী উদ্যোক্তা, কৃষির বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকের ওপর নজরদারি বাড়ানো হবে। এসএমই, নারী উদ্যোক্তা ও কৃষি খাতে ঋণের প্রবাহটা আরও কীভাবে বাড়ানো যায়, তার জন্য কার্যপ্রণালি তৈরি করার কথা বলা হয়েছে। সেটি বাস্তবায়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

তিনি বলেন, আমাদের হাতে ৩৫ হাজার কোটি টাকা আছে এসএমই সেক্টরের জন্য, যা খুব স্বল্প সুদে দেওয়া হবে। এ ব্যাপারে আমরা ব্যাংকগুলোর সঙ্গে আরও কঠোর হবো।

ব্যাংকগুলোর উদ্দেশে গভর্নর বলেন, ব্যাংকিং খাত এখনো করপোরেটমুখী বড়দের দিকে তাকিয়ে থাকে। এ মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। ব্যাংকে এসএমই, উদ্যোক্তা ও কৃষি খাতে অবশ্যই লোন বাড়াতে হবে। এবং তা অবশ্যই বড় আকারে বাড়াতে হবে।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর ড. হাবিবুর রহমান, বরিশাল শাখার নির্বাহী পরিচালক ইমতিয়াজ আহমেদ মাসুদ, প্রধান কার্যালয়ের মুদ্রানীতি বিভাগের ডেপুটি পরিচালক মাহমুদ সালাউদ্দিন নাসের প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরাইল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১০

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১১

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১২

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৩

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৪

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৫

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১৬

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১৭

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১৮

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১৯

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

২০
X