কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২২ পিএম
অনলাইন সংস্করণ

এলপিজি গ্যাসের দাম বৃদ্ধিতে জামায়াতের উদ্বেগ

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

এলপিজি গ্যাসের দাম ১৯ টাকা বাড়ানোয় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, এলপিজি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম ১৯ টাকা বৃদ্ধি করায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির ফলে দরিদ্র জনগণের জীবন ধারণ অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। উপরন্তু এলপিজি গ্যাসের দাম ১৯ টাকা বৃদ্ধির ফলে দরিদ্র জনগণের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ল।

এলপি গ্যাসের দাম বৃদ্ধিতে সীমিত আয়ের দরিদ্র জনগণের ওপর ‘বোঝার ওপর শাকের আঁটি’ চাপিয়ে দেওয়ার শামিল। এ সিদ্ধান্ত গ্রহণের আগে সরকারের অবশ্যই সীমিত আয়ের দরিদ্র জনগণের স্বার্থের কথা বিবেচনা করা উচিত ছিল। সরকারের এ অন্যায় ও অযৌক্তিক সিদ্ধান্তের ফলে দরিদ্র জনগণের ভোগান্তি ও দুঃখ-কষ্ট আরও বাড়বে।

দেশের সীমিত আয়ের দরিদ্র জনগণের স্বার্থের কথা বিবেচনা করে এলপিজি গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

গণমাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বার্তা প্রেরক মুজিবুল আলমের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

১০

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

১১

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১২

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১৩

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১৪

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৫

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৬

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৭

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৮

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৯

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

২০
X