কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ০৫:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকাস্থ ইরান দূতাবাসে শোক বইয়ে জামায়াতের স্বাক্ষর

ঢাকাস্থ ইরান দূতাবাসে শোক বইয়ে জামায়াতের স্বাক্ষর। ছবি : কালবেলা
ঢাকাস্থ ইরান দূতাবাসে শোক বইয়ে জামায়াতের স্বাক্ষর। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল সোমবার (৩০ জুন) সকালে ঢাকাস্থ ইরান দূতাবাসে ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোসির সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

জামায়াতের প্রতিনিধিদলে ছিলেন নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ। পরে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

উল্লেখ্য, সম্প্রতি যুদ্ধবাজ ইসরায়েল আন্তর্জাতিক আইন, রীতিনীতি ও জাতিসংঘ ঘোষিত সনদ লঙ্ঘন করে ইরানের সার্বভৌমত্বের ওপর চরম আঘাত হানে। দখলদার ইসরায়েলের এই আক্রমণে ইরানি জনগণের জান-মালের ব্যাপক ক্ষতি সাধিত হয়। ইরানের অনেক সেনা কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের জনগণ বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুদ্ধবাজ ইসরায়েলের এই আগ্রাসী আক্রমণের তীব্র নিন্দা জানায় এবং ইরানের প্রতি সমর্থন ব্যক্ত করে। রাষ্ট্রদূত মানসুর চাভোসি জামায়াতের এই ভূমিকায় সন্তোষ প্রকাশ করেন এবং বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এ সময় ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের দূতাবাসে সংরক্ষিত শোক বইয়ে স্বাক্ষর করেন এবং নিহতদের শহীদ হিসেবে কবুল করার জন্য মহান রাব্বুল আলামিনের নিকট দোয়া করেন। সে সঙ্গে নিহতদের পরিবার-পরিজন ও আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

ভবিষ্যতে ভ্রাতৃপ্রতিম দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন আমির হামজা

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

১০

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

১১

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

১২

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

১৩

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

১৪

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

১৫

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

১৬

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

১৭

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

১৮

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

১৯

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

২০
X