কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ০৬:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

পরিচালনা পর্ষদ ও কমিটির কার্যবিবরণীতে ‘ডিসেন্ট নোট’ অন্তর্ভুক্ত বাধ্যতামূলক : বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
বাংলাদেশ ব্যাংকের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

ব্যাংক পরিচালনা পর্ষদ এবং সহায়ক কমিটির সভায় পরিচালকদের ভিন্নমত বা ‘ডিসেন্ট নোট’ লিপিবদ্ধ করা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (৪ আগস্ট) জারি করা এক নির্দেশনায় কেন্দ্রীয় ব্যাংক জানায়, এখন থেকে কোনো পরিচালক দ্বিমত পোষণ করলে বা ব্যতিক্রমী মতামত দিলে, তা সভার কার্যবিবরণীতে বিস্তারিতভাবে অন্তর্ভুক্ত করতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, শুধু পরিচালকদের নয়—পর্ষদ সভায় উপস্থিত বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষকের কোনো মতামত বা পর্যবেক্ষণ থাকলেও সেটিও যথাযথভাবে কার্যবিবরণীতে লিপিবদ্ধ করতে হবে। বিষয়টি নিশ্চিত করতে প্রতিটি ব্যাংকের প্রতি আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের ১১ ফেব্রুয়ারি জারি করা বিআরপিডি সার্কুলার নং-০২-এ পর্ষদ সভাসংক্রান্ত কিছু নির্দেশনা দেওয়া হলেও অনেক ব্যাংক তা মানছে না। ফলে পরিচালকদের মতামত ও আলোচনা সঠিকভাবে নথিভুক্ত না হওয়ায় পর্ষদের সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা ও অংশগ্রহণ বিঘ্নিত হচ্ছে।

নতুন নির্দেশনায় আরও বলা হয়েছে, পর্ষদ বা কমিটির সভায় উত্থাপিত এজেন্ডার আলোকে পরিচালকদের আলোচনা, পর্যবেক্ষণ, সুপারিশ এবং মতপার্থক্য বা ‘ডিসেন্ট নোট’ কার্যবিবরণীতে অন্তর্ভুক্ত করা আবশ্যক। পাশাপাশি, বিআরপিডি সার্কুলার নং-০২-এর অন্যান্য নির্দেশনাগুলো বহাল থাকবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা অনুযায়ী জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। কেন্দ্রীয় ব্যাংক মনে করছে, এই উদ্যোগ ব্যাংক ব্যবস্থাপনায় স্বচ্ছতা, পরিচালনা পর্ষদের দায়বদ্ধতা ও কার্যকর জবাবদিহিতা নিশ্চিত করতে সহায়ক হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১০

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১১

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

১২

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

১৩

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১৪

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১৫

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১৬

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৭

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৮

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৯

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

২০
X