কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ০৪:৫৩ পিএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ০৫:০৫ পিএম
অনলাইন সংস্করণ

কর্মকর্তাদের জরুরি নির্দেশনা দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি

বাংলাদেশ ব্যাংকের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
বাংলাদেশ ব্যাংকের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

‘তারুণ্যের উৎসব ২০২৫’-এ অংশ নিতে ব্যাংক কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামীকাল মঙ্গলবার (০৫ আগস্ট) ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদযাপন করা হবে। এ উৎসব সফল করতে সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (০৩ আগস্ট) এ-সংক্রান্ত চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। চিঠি পাওয়ার পর ব্যাংকগুলোর পক্ষ থেকে তারুণ্য উৎসবে অংশ নিতে প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, তারুণ্যের উৎসব ২০২৫ উদ্‌যাপন উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সরকারি প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে ৫ আগস্ট আর্থিক প্রতিষ্ঠান বিভাগসহ সরকারি সব দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের অংশগ্রহণে নভোথিয়েটার, বিজয় সরণি, তেজগাঁও এলাকায় দুপুর ১টার দিকে শোভাযাত্রা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই শোভাযাত্রা সফল করতে আপনাদের উপস্থিতি একান্তই কাম্য।

এতে বলা হয়েছে, এমতাবস্থায় নিজ নিজ ব্যাংকের পক্ষ থেকে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ ব্যানারে ওই শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য আপনাদের অনুরোধ করা যাচ্ছে।’

এদিকে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট (মঙ্গলবার) সারা দেশে সব ধরনের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক থেকে সব তপশিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের ২ জুলাইয়ের প্রজ্ঞাপন অনুযায়ী ৫ আগস্ট জাতীয় ছুটি হিসেবে নির্ধারণ করা হয়েছে। অন্যান্য সরকারি অফিস-আদালতের মতোই দেশের তপশিলি ব্যাংকগুলোও এদিন বন্ধ থাকবে।

কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট সবাইকে আগেভাগে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে এবং আর্থিক লেনদেন পরিকল্পনা সে অনুযায়ী নির্ধারণ করার অনুরোধ জানানো যাচ্ছে।

অন্যদিকে আর্থিক প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনায় বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের ২ জুলাইয়ের প্রজ্ঞাপন অনুযায়ী ৫ আগস্ট জাতীয় ছুটি হিসেবে নির্ধারণ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১০

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১১

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১২

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৩

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৪

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৫

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৬

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৭

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৮

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৯

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

২০
X