কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ০১:৪০ পিএম
অনলাইন সংস্করণ

আবারও দাম বাড়ল বিটকয়েনের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আবারও রেকর্ড পরিমাণে বাড়ল বিটকয়েনের দাম। বৃহস্পতিবার (১৪ আগস্ট) শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে ১ লাখ ২৪ হাজার ডলার ছাড়িয়েছে ডিজিটাল মুদ্রাটির মূল্য।

এ নিয়ে চলতি বছরে ৩২ শতাংশ বেড়েছে বিটকয়েনের দাম। বছরের ব্যবধানে হিসাব করলে ক্রিপ্টোকারেন্সিটির মূল্য ১০৫ শতাংশেরও বেশি হারে বেড়েছে। সপ্তাহের ব্যবধানে যার পরিমাণ প্রায় ৭ শতাংশ।

অন্যদিকে, বিটকয়েনের পর সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি ইথেরিয়ামের দামও বেড়েছে রেকর্ড হারে। বর্তমানে ৪ হাজার ৭৮০ ডলারে লেনদেন হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ ডিজিটাল কারেন্সিটি।

এ ছাড়াও, উল্লেখযোগ্যভাবে হারে বেড়েছে ক্রিপ্টোকারেন্সি বাইনান্সের মূল্যও। এক সপ্তাহে প্রায় ৭ শতাংশ বেড়ে ৮০০ ডলারে বিনিময় হচ্ছে এটি। অন্যদিকে, সোলানার দাম ৯ দশমিক ৪৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৮০ ডলারে।

বিশ্লেষকরা বলছেন, বিটকয়েনের দাম যেভাবে বাড়ছে তা কোনো আকস্মিক ঘটনা নয়; বরং যুক্তরাষ্ট্রের ইতিহাসে দ্রুত সময়ে ঋণ বৃদ্ধির কারণেই এমনটি হচ্ছে। আর এ গতি যেন থামছেই না। অর্থনীতি শক্তিশালী থাকুক বা মন্দায় পড়ুক, নতুন ঋণের প্রচুর প্রবাহ বিটকয়েন ও সোনার মতো সম্পদের জন্য সহায়ক শক্তি।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

১০

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১১

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

১২

নতুন ৬ শিশুসহ হাম-উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

১৩

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

১৪

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

১৫

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

১৬

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

১৭

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

১৮

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

১৯

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

২০
X