কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:১৪ পিএম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ব্যাংক কর্মীদের উৎসাহ বোনাস নিয়ে নতুন নির্দেশনা

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

খেলাপি ঋণ আদায়ে অগ্রগতি ছাড়া কোনো ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা এখন থেকে উৎসাহ বোনাস নিতে পারবেন না। নতুন নির্দেশনা অনুযায়ী ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের উৎসাহ বোনাসের বিষয়ে শর্ত নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) কেম্পানি আইনের ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করে কেন্দ্রীয় ব্যাংক। সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে এ নির্দেশনা পাঠানো হয়েছে।

নির্দেশনা বলা হয়, কোনো আর্থিক বছরে শুধু প্রকৃত আয়-ব্যয়ের ভিত্তিতে নির্ণীত মুনাফা হলেই কেবল সেই ব্যাংকের কর্মীদের উৎসাহ বোনাস দেওয়া যাবে; পুঞ্জীভূত মুনাফা থেকে কোনো উৎসাহ বোনাস দেওয়া যাবে না; রেগুলেটরি মূলধন সংরক্ষণে কোনো ঘাটতি বা কোনো সঞ্চিতি (প্রভিশন) ঘাটতি থাকতে পারবে না; এ ক্ষেত্রে কোনো বিলম্বকরণ সুবিধা দেওয়া হলে তা মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া যাবে না এবং বিভিন্ন ব্যাংকিং সূচকের উন্নতি ও শ্রেণীকৃত বা অবলোপনকৃত ঋণ আদায়ে পর্যাপ্ত অগ্রগতি এই বোনাস দেওয়ার ক্ষেত্রে বিবেচনায় নিতে হবে।

উৎসাহ বোনাস দেওয়ার ক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ক্ষেত্রে ‘রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, তফসিলি বিশেষায়িত ব্যাংক, অ-তফসিলি বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোয় কর্মরত কর্মচারীদের উৎসাহ বোনাস প্রদান নির্দেশিকা-২০২৫’ অনুসরণ করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

১০

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

১১

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

১২

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

১৩

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১৪

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১৫

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১৬

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১৭

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১৮

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১৯

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

২০
X