কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:২২ পিএম
অনলাইন সংস্করণ

১১৯ আসনে প্রার্থী দিল জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১৯টি সংসদীয় আসনে ১৩১ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় পার্টি (একাংশ) ও জেপির নেতৃত্বে গঠিত নতুন রাজনৈতিক জোট ‘জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট’।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর বনানীর হোটেল শেরাটনে সংবাদ সম্মেলনে জোটের প্রার্থীদের নাম ঘোষণা করেন জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু।

এ সময় বক্তব্য দেন- জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, জাতীয় পার্টির মহাসচিব ও ফ্রন্টের মুখপাত্র এবিএম রুহুল আমিন হাওলাদার, জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ এবং জোটের প্রধান সমন্বয়ক গোলাম সারোয়ার মিলন।

শীর্ষ নেতা ও হেভিওয়েট প্রার্থী

জোটের ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন— আনিসুল ইসলাম মাহমুদ : চট্টগ্রাম-৫ (চেয়ারম্যান, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট) আনোয়ার হোসেন মঞ্জু : পিরোজপুর-২ (চেয়ারম্যান, জেপি) এ বি এম রুহুল আমিন হাওলাদার : পটুয়াখালী-১ (মহাসচিব, জাতীয় পার্টি) অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ : ঢাকা-১০ (সিনিয়র কো-চেয়ারম্যান, জাপা) অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু : কিশোরগঞ্জ-৩ (নির্বাহী চেয়ারম্যান, জাপা) শেখ শহিদুল ইসলাম : মাদারীপুর-৩ (মহাসচিব, জেপি) গোলাম সারোয়ার মিলন : মানিকগঞ্জ-২ (প্রধান সমন্বয়ক, ফ্রন্ট) শাহ মোহাম্মদ আবু জাফর: ফরিদপুর-২ (সাবেক এমপি) নাসরিন জাহান রতনা : বরিশাল-৬ (সাবেক এমপি) শফিকুল ইসলাম সেন্টু : ঢাকা-১৩ (জাপা নেতা) লিয়াকত হোসেন খোকা : নারায়ণগঞ্জ-৩ (সাবেক এমপি)

জাতীয় পার্টির অন্যান্য প্রার্থী

জোটের প্রার্থী তালিকায় জাতীয় পার্টির আরও যেসব প্রার্থীর নাম রয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য—

নুরুল ইসলাম মিলন : কুমিল্লা-৮ (সাবেক এমপি) নুরুল ইসলাম ওমর : বগুড়া-৬ (সাবেক এমপি) ইয়াহ ইয়া চৌধুরী : সিলেট-২ (সাবেক এমপি) মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল : নীলফামারী-৩ (সাবেক এমপি) পনির উদ্দিন আহম্মেদ : কুড়িগ্রাম-২ (সাবেক এমপি) নাজমা আক্তার : ফেনী-১ (সাবেক এমপি) সিরাজুল ইসলাম চৌধরী : চট্টগ্রাম-১২ (সাবেক এমপি) মো. নজরুল ইসলাম : চট্টগ্রাম-৭ (সাবেক এমপি) অ্যাডভোকেট আব্দুস সালাম চাকলাদার : টাঙ্গাইল-৫ ইঞ্জিনিয়ার মামুন অর রশীদ : জামালপুর-৪ (সাবেক এমপি) সোলায়মান আলম শেঠ : চট্টগ্রাম-৯ তপু রায়হান : ঢাকা-১৭ (জহির রায়হানের পুত্র) মো. জসিম উদ্দিন ভুইয়া : নেত্রকোনা-৩ সরদার শাহজাহান : পাবনা-১ মোবাবর হোসেন আজাদ : নোয়াখালী-৪ ফকরুল আহসান শাহজাদা : বরিশাল-৩ মো. বেলাল হোসেন : লক্ষীপুর-১ আমানত হোসেন আমানত : ঢাকা-১৬ জাহাঙ্গীর আলম পাঠান : ঢাকা-১৪ শাহ জামাল রানা : ব্রাহ্মণবাড়িয়া-৩ মাতলুব হোসেন লিয়ন : সাতক্ষীরা-২ মো. ইলিইয়াস উদ্দিন : শেরপুর-১ মো. রেজাউর রাজী স্বপন চৌধুরী : ঠাকুরগাঁও-১ রাশেদুল ইসলাম : নীলফামারী-৪ নিগার সুলতানা রানী : লালমনিরহাট-২ শফিকুল ইসলাম বাদশাহ মিয়া : গাইবান্ধা-১ বরুন সরকার : রাজশাহী-১ অধ্যাপক কামরুজ্জামান : রাজশাহী-৩ তরিকুল ইসলাম স্বাধীন : পাবনা-৬ সুমন ঘোষ : মাগুরা-১ আলমগীর সিকদার : মাগুরা-২ এস এম আল যোবায়ের : বাগেরহাট-১ মাইনুল হাসান রাসেল : বরগুনা-১ মো. মহসিন হাওলাদার : পটুয়াখালী-২ মো. আনোয়ার হোসেন হাওলাদার : পটুয়াখালী-৪ গাজী সোহেব কবির : বরিশাল-৪ এম এ কুদ্দুস খান : ঝালকাঠি-২ ডা: সেলিমা খান : ঝালকাঠি-১ সেকান্দার আলী মুকুল বাদশা : পিরোজপুর-৩ ইদি আমিন এপোলো : ঢাকা-৯ এস এম আমিনুল হক সেলিম : ঢাকা-১১ হাজী নাসির উদ্দিন সরকার : ঢাকা-১২ অ্যাডভোকেট মাসুদুর রহমান মাসুদ : শরীয়তপুর-১ জাহাঙ্গীর আহমেদ : ময়মনসিংহ-৪ জাফর আহমেদ রাজু : ফেনী-২ মো. শামসুল আলম : কক্সবাজার-১ অ্যাডভোকেট মো. তারেক : কক্সবাজার-৩ শেখ মোহাম্মদ আলী : ঢাকা-১৮

জেপি ও অন্যান্য শরিক দলের প্রার্থী

জোটের শরিক দলগুলোর প্রার্থীদের মধ্যে রয়েছেন— সালাহ উদ্দিন মাহমুদ (কক্সবাজার), মো. রুহুল আমিন (কুড়িগ্রাম-৪), মো. আসাদুজ্জামান (ঠাকুরগাঁও-৩), শওকত মাহমুদ (কুমিল্লা-৫), গোলাম মোর্শেদ রনি (নারায়ণগঞ্জ-৪), কে এম জাহাঙ্গীর (ঝিনাইদহ-২), দীপক কুমার পালিত (চট্টগ্রাম-৯), টি এম জহিরুল হক তুহিন (বরিশাল-৬), শাহ জামিল আমিরুল (মেহেরপুর-২), মির্জা আজম (খুলনা-১), ডাক্তার মুনির হোসেন (চাঁদপুর-৩)সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

দ্বৈত প্রার্থী দেওয়া আসন

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ১১টি আসনে একাধিক প্রার্থী দিয়েছে। আসনগুলো হলো— ঢাকা-১০, বরিশাল-৬, ঢাকা-১৭, চট্টগ্রাম-৯, শেরপুর-১, শরীয়তপুর-১, ঢাকা-১৮, বরগুনা-১, বরিশাল-৪, ঝালকাঠি-২ ও টাঙ্গাইল-৮।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুরের পূরবী মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

আনন্দভ্রমণ শেষে ফেরার পথে প্রাণ গেল ২ বন্ধুর

দিল্লিতে নিজ ফ্ল্যাটে খুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা, রহস্য ঘনীভূত

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল অধিদপ্তর

দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে

আগামী সপ্তাহে উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং

আশুলিয়ায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৪

দিল্লির হোটেলে আগুন দেখে পালান মালিক, গ্রেপ্তারের পর দিলেন স্বীকারোক্তি

ক্ষেপণাস্ত্র হামলায় দুমড়েমুচড়ে গেল ইসরায়েলি ট্যাংক

বজ্রপাতে কিশোর ছেলের মৃত্যু, আহত মা

১০

প্রস্তুতি ম্যাচে ফ্রান্সকে হারিয়ে আইভরি কোস্টের চমক

১১

সিরাজগঞ্জে বাসচাপায় দম্পতিসহ নিহত ৩

১২

যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার টার্গেট কিউবার প্রেসিডেন্ট

১৩

বিশ্ব পরিবেশ দিবস আজ

১৪

পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৫

দুপুরের মধ্যে দেশের ৮ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

৬ ঘণ্টা পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক

১৮

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

১৯

জার্মানিতে ভেঙে পড়লো উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার

২০
X