কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৮:৫৩ পিএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ০৮:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

আরও বাড়ল স্বর্ণের দাম

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে যুক্তরাষ্ট্রের আটক করার ঘটনাকে ঘিরে তৈরি হওয়া ভূরাজনৈতিক উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রে সুদহার কমতে পারে এমন প্রত্যাশার কারণে মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে। নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের প্রতি চাহিদা বাড়ায় দাম এক সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি অবস্থান করছে এবং রেকর্ড দামের দিকেও এগোচ্ছে।

মঙ্গলবার গ্রিনিচ মান সময় অনুযায়ী সকাল ১১টা ৩৫ মিনিটে স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে ০.৩ শতাংশ বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৪৬১ দশমিক ০৯ ডলার। আগের সেশনে স্বর্ণের দাম প্রায় ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।

গত ২৬ ডিসেম্বর স্বর্ণের দাম সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে প্রতি আউন্স ৪ হাজার ৫৪৯ দশমিক ৭১ ডলারে। ২০২৫ সালের শেষে স্বর্ণের বার্ষিক মূল্যবৃদ্ধি দাঁড়িয়েছে ৬৪ শতাংশে, যা ১৯৭৯ সালের পর থেকে সবচেয়ে ভালো বার্ষিক পারফরম্যান্স হিসেবে বিবেচিত হচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্রের ফিউচার বাজারেও স্বর্ণের দাম বেড়েছে। ফেব্রুয়ারি মাসে সরবরাহের জন্য ইউএস গোল্ড ফিউচার্সের দাম ০.৩ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৪ হাজার ৪৬২ দশমিক ৬০ ডলারে পৌঁছেছে।

রয়টার্সের প্রতিবেদনে বিশ্লেষকের বরাতে বলা হয়, ভেনেজুয়েলা পরিস্থিতি ঘিরে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপ বিশ্ব রাজনীতিতে অনিশ্চয়তা বাড়িয়েছে। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ভবিষ্যতে সুদহার কমাতে পারে এমন প্রত্যাশা বিনিয়োগকারীদের স্বর্ণমুখী করছে। এসব কারণ মিলিয়ে স্বর্ণের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে পরিবর্তন

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

১০

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

১১

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

১২

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

১৩

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

১৪

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

১৫

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

১৬

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১৭

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১৮

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১৯

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

২০
X