বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৭:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ভেনেজুয়েলায় যেতে প্রস্তুতি নিচ্ছে শীর্ষ তেল কোম্পানি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলা থেকে আবারও অপরিশোধিত তেল কেনার সম্ভাবনা নিয়ে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনা করবে বিশ্বের অন্যতম বৃহৎ পণ্য ব্যবসায়ী প্রতিষ্ঠান ট্রাফিগুরা গ্রুপ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ বিষয়ে তারা ট্রাম্প প্রশাসনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা বলার প্রস্তুতি নিচ্ছে।

বিশ্বের সবচেয়ে বড় ধাতু ব্যবসায়ী এবং দ্বিতীয় বৃহত্তম তেল ব্যবসায়ী ট্রাফিগুরা এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছে। ব্লুমবার্গ টেলিভিশনকে দেওয়া ওই সাক্ষাৎকারে প্রতিষ্ঠানটির বৈশ্বিক তেল বিভাগের প্রধান বেন লাকক বলেন, ভেনেজুয়েলায় আবার ব্যবসা শুরু করা নিয়ে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনা হবে।

এই মন্তব্য এমন সময় এলো, যখন একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আগে জানিয়েছিল যে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরিয়ে নেওয়ার ঘটনার পর যুক্তরাষ্ট্র সরকার ভেনেজুয়েলায় সম্ভাব্য ব্যবসা নিয়ে তেল কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা করতে যাচ্ছে।

বেন লাকক বলেন, তেল শিল্পে এখন ভেনেজুয়েলা প্রসঙ্গই সবচেয়ে বেশি আলোচিত বিষয়। তার ভাষায়, তেল খাতে থাকা সবাই এখন দেখছে, ভেনেজুয়েলায় কী ধরনের সুযোগ তৈরি হতে পারে।

ভেনেজুয়েলার বিশাল তেল মজুত দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকলেও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও রাজনৈতিক অস্থিরতার কারণে সেখানে বড় পরিসরে ব্যবসা কার্যত বন্ধ ছিল। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন ও যুক্তরাষ্ট্রের অবস্থান বদলের ইঙ্গিতের ফলে এখন আবার তেল কোম্পানিগুলো নতুন করে সম্ভাবনা খতিয়ে দেখতে শুরু করেছে।

বিশ্লেষকরা বলছেন, ট্রাফিগুরার এই উদ্যোগ ভেনেজুয়েলার জ্বালানি খাতে আন্তর্জাতিক কোম্পানিগুলোর ফেরার পথ খুলে দিতে পারে। তবে যুক্তরাষ্ট্রের নীতিগত সিদ্ধান্ত ও নিষেধাজ্ঞাসংক্রান্ত অবস্থানের ওপরই শেষ পর্যন্ত বিষয়টি নির্ভর করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১০

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১২

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৩

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৪

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৫

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৬

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৭

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৮

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৯

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

২০
X