কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ১১:৪৫ এএম
অনলাইন সংস্করণ

১৪তম বর্ষে পদার্পণে টিকিটে বড় ছাড় দিল নভোএয়ার

বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ার। ছবি : সংগৃহীত
বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ার। ছবি : সংগৃহীত

দেশের অন্যতম বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ার ১৪তম বর্ষে পদার্পণ উপলক্ষে টিকিটে বড় ছাড় ঘোষণা করেছে। এক মাসের জন্য যাত্রীরা উড়োজাহাজ সংস্থাটির ফ্লাইটে টিকিট কিনলে ১৪ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে। আগামীকাল শুক্রবার নভোএয়ার সাফল্যের সঙ্গে ১৪তম বর্ষে পদার্পণ করছে।

তবে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকেই প্রতিষ্ঠানটি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু করেছে ।

আজ নভোএয়ারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টিকিটের মূল্যে ১৪ শতাংশ ছাড়ের অফারটি উপভোগ করতে নভোএয়ারের বিক্রয়কেন্দ্র, ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস থেকে টিকিট কেনা যাবে। যাত্রীরা VQANNI14 প্রমোকোড ব্যবহার করে ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস থেকেও টিকিট কিনতে পারবেন।

২০১৩ সালের ৯ জানুয়ারি ঢাকা থেকে চট্টগ্রাম রুটে যাত্রী পরিবহনের মাধ্যমে নভোএয়ারের যাত্রা শুরু হয়। স্বল্প সময়ের মধ্যেই যাত্রীসেবার মান, সময়ানুবর্তিতা ও নিরাপত্তার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি আকাশপথে ভ্রমণে যাত্রীদের আস্থা অর্জন করে প্রতিষ্ঠানটি। এরই ধারাবাহিকতায় গত ১৩ বছরে মোট ১ লাখ ৪২ হাজারেরও বেশি ফ্লাইট পরিচালনা এবং ৮ মিলিয়নের বেশি যাত্রীকে সেবা দিয়েছে নভোএয়ার।

যাত্রীসেবাকে আরও সহজ, আধুনিক ও মানসম্মত করতে নভোএয়ার দেশের প্রথম বিমান সংস্থা হিসেবে চালু করে ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম ‘স্মাইলস’, কো-ব্র্যান্ডেড কার্ড, টিকিট ক্রয়ের জন্য মোবাইল অ্যাপ এবং ওয়েব চেক-ইন সুবিধা। পাশাপাশি স্মাইলস মেম্বারদের জন্য বিভিন্ন স্বনামধন্য ব্র্যান্ডগুলোর আউটলেটে বিশেষ ছাড় এবং বোর্ডিং পাস প্রিভিলেজ প্রোগ্রামের মাধ্যমে যাত্রীদের জন্য অতিরিক্ত সুবিধা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি।

নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, ‘সময়ানুবর্তী ফ্লাইট ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করার মাধ্যমে যাত্রীদের চাহিদা পূরণ এবং ভবিষ্যতে আরও উন্নত সেবা প্রদানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বিভিন্ন চ্যালেঞ্জ অতিক্রম করে নভোএয়ার আজ আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সামনের দিনগুলোতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের মাধ্যমে যাত্রীসেবা আরও উন্নত করাই আমাদের অঙ্গীকার।’

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, ব্যবসায়িক সহযোগী এবং সম্মানিত যাত্রীদের শুভেচ্ছা জানানন।

বর্তমানে নভোএয়ার প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও সৈয়দপুর অভ্যন্তরীণ রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

১০

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

১১

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

১২

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

১৩

যুবদল নেতা বহিষ্কার

১৪

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

১৫

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

১৬

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৭

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

১৮

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

১৯

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

২০
X