কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৮ পিএম
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৭ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন ঘিরে মোবাইল ব্যাংকিংয়ে নতুন নিয়ম, লেনদেনের সীমা নির্ধারণ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস বা এমএফএস (যেমন, বিকাশ, নগদ, রকেট) লেনদেনে নতুন সীমা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (৮ ফেব্রুয়ারি) এ নির্দেশনা জারি করা হয়েছে। যা রাত থেকেই কার্যকর হবে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, একজন গ্রাহক তার মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন। এই বিশেষ নিয়ন্ত্রণ ব্যবস্থা আগামী ১২ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত বহাল থাকবে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, নির্বাচনকালীন সময়ে অবৈধ অর্থের লেনদেন রোধ এবং সার্বিক আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই এই সাময়িক পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মাধ্যমে নির্বাচনের সময় বড় অংকের সন্দেহজনক লেনদেন নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে মনে করছে কর্তৃপক্ষ।

দেশের সবকটি মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠানকে জরুরি ভিত্তিতে এই নির্দেশনা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে নির্ধারিত এই সময়ের মধ্যে সাধারণ গ্রাহকগণ ১০ হাজার টাকার বেশি ডিজিটাল লেনদেন করতে পারবেন না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

১০

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

১১

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

১২

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৩

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

১৪

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

১৫

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

১৬

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

১৭

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

১৮

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১৯

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

২০
X