কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুন ২০২৬, ১১:৩০ এএম
অনলাইন সংস্করণ

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস। ছবি : কালবেলা
বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস। ছবি : কালবেলা

বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস (বিইউএইচএস) বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করেছে। এ উপলক্ষে গত ৭ জুন সকালে বিইউএইচএস ক্যাম্পাসে শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

পরে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ে খাদ্য নিরাপত্তা বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। বিইউএইচএসের পাবলিক হেলথ অনুষদের ডীন অধ্যাপক ডা. বেগম রওশন আরার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ডা. শেখ আখতার আহমদ।

সেমিনারে ‘খাদ্য নিরাপত্তা, খাদ্যে ভেজাল ও স্বাস্থ্য ঝুঁকি’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি নিউট্রিশন বিভাগের সহযোগী অধ্যাপক তাসলিমা খাতুন। একই বিভাগের সহযোগী অধ্যাপক মনিকা রানী সরকার কুইজ পরিচালনা করেন। প্রশ্নোত্তর পর্বে আলোচকবৃন্দ অংশগ্রহণ করেন।

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস উপলক্ষে বিইউএইচএসের উপাচার্য অধ্যাপক জে. এম. এ হান্নান বিশেষ বার্তা প্রদান করেন। তিনি সবার সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে খাদ্য নিরাপত্তা বিষয়ে ব্যাপক জনসচেতনতা গড়ে তোলার জন্য জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

সেমিনারে বিইউএইচএসের এলায়েড হেলথ সায়েন্সেস অনুষদের ডীন অধ্যাপক ডা. প্রদীপ কুমার সেন গুপ্ত, প্রক্টর ডা. নাসরীন নাহারসহ অন্যান্য বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস উপলক্ষে বিইউএইচএসের কমিউনিটি নিউট্রিশন বিভাগ অনুষ্ঠানটির আয়োজন করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে ঘরে ঘুমালেন যুবক, সকালে রাস্তায় মিলল রক্তাক্ত লাশ

যুবদল নেতাকে দিনদুপুরে গুলি করে হত্যা, কে এই অস্ত্রধারী

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল  / চিকিৎসককে মারধরের জেরে মরদেহ আটকে রাখার অভিযোগ

অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল

অভিনেত্রী ঝিলিককে হাসপাতালের ওপর থেকে ফেলে হত্যার অভিযোগ, গ্রেপ্তার স্বামী

পরিবর্তন হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

বড়পর্দায় বিশ্বকাপ খেলা দেখার আয়োজন, প্রশাসনের নির্দেশে বন্ধ

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

ফসল গেল পানিতে, শেষ সম্বল নৌকাও চুরি

১০

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

১১

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

১২

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

১৩

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

১৪

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

১৫

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

১৬

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

১৭

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

১৮

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

১৯

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

২০
X