কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০৪:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশের সভাপতি রাশেদ ও সম্পাদক রশীদ নির্বাচিত

মো. রাশেদ আকতার সভাপতি (বাঁয়ে) এবং রশীদ-উন-নবী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
মো. রাশেদ আকতার সভাপতি (বাঁয়ে) এবং রশীদ-উন-নবী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

ব্যাংকারদের ঐতিহ্যবাহী সংগঠন ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেডের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সর্বাধিক ভোট পেয়ে মো. রাশেদ আকতার সভাপতি এবং রশীদ-উন-নবী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

গত ২৭ ফেব্রুয়ারি উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা করা হয়। এবারের নির্বাচনে ‘ব্যাংকার্স ঐক্য পরিষদ’ এবং ‘সার্বজনীন ব্যাংকার্স পরিষদ’— এই দুটি প্যানেল থেকে মোট ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া একজন স্বতন্ত্র প্রার্থীও নির্বাচনে অংশ নেন।

নির্বাচনী ফলাফলে দেখা যায়, সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ গুরুত্বপূর্ণ ১৯টি পদে ব্যাংকার্স ঐক্য পরিষদ প্যানেলের প্রার্থীরা নিরঙ্কুশ জয় লাভ করেছেন। অন্যদিকে, সমাজসেবা সম্পাদকসহ তিনটি কার্যনির্বাহী সদস্য পদে সার্বজনীন ব্যাংকার্স পরিষদ প্যানেল বিজয়ী হয়েছেন।

নবনির্বাচিত কমিটির অন্যান্য শীর্ষ পদে বিজয়ীরা হলেন, সিনিয়র সহ-সভাপতি সুবীর কুমার কুন্ডু, সহ-সভাপতি মো. মোফাজ্জাল মামুন খান ও মো. শফিকুল ইসলাম ফকির পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ খায়রুল হাসান, সাংগঠনিক সম্পাদক আমিন মো. মেহেদী হাসান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. সাইদুল ইসলাম পিন্টু, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম মাসুদ, ক্রীড়া সম্পাদক মো. মাহমুদুল হাসান রানা, সমাজসেবা সম্পাদক হাসিনা ফেরদৌস এবং সংস্কৃতি সম্পাদক কাজী আজিজুর রহমান।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, মোহাম্মদ লুৎফুল হাবিব, এম. এম. সাইফুল ইসলাম, মো. মোস্তাফিজুর রহমান, আ ক ম রোকনুজ্জামান খন্দকার, শারমিন আক্তার, মো. শাহিন উদ্দিন, আবেদ-উর-রহমান, ফয়সাল আহমেদ, মোহাম্মদ হুমায়ুন কবীর এবং আজমেরী সুলতানা।

উল্লেখ্য, নবনির্বাচিত এই কার্যনির্বাহী কমিটি আগামী দুই বছরের জন্য ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেডের দায়িত্ব পালন করবে।

বিজয়ী হওয়ার পর নবনির্বাচিত নেতারা সাধারণ সদস্যদের আস্থা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা ক্লাবের সার্বিক উন্নয়ন, সদস্য কল্যাণ এবং পেশাদার ব্যাংকারদের ঐক্যভিত্তিক একটি শক্তিশালী সংগঠন গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

১০

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

১১

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

১২

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

১৩

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

১৪

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১৫

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১৬

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১৭

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১৮

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৯

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

২০
X