কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ পিএম
আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ০৮:২১ পিএম
অনলাইন সংস্করণ

এসএমই খাতের উন্নয়নে ‘এসএমই টুলকিট’ চালু

এসএমই খাতের টেকসই উন্নয়ন জোরদার করতে ‘এসএমই টুলকিট’ চালু। ছবি : সংগৃহীত
এসএমই খাতের টেকসই উন্নয়ন জোরদার করতে ‘এসএমই টুলকিট’ চালু। ছবি : সংগৃহীত

বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের টেকসই উন্নয়ন জোরদার করতে ‘এসএমই টুলকিট’ চালু করেছে ইউএন গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ।

মঙ্গলবার (০৭ এপ্রিল) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এই টুলকিট-এর উদ্বোধন করা হয়। এতে সহযোগিতা করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) এবং সিএমএসএমই খাতসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান।

আয়োজকরা জানায়, এই টুলকিটের মাধ্যমে বাংলাদেশের এসএমই উদ্যোক্তারা পরিবেশবান্ধব, সামাজিকভাবে দায়িত্বশীল এবং সুশাসনভিত্তিক ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় বাস্তবভিত্তিক দিকনির্দেশনা পাবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. ফাহমিদ খানম। তিনি বলেন, সাউথইস্ট এশিয়ার বেশিরভাগ দেশের উন্নয়ন শুরু হয়েছে এসএমই দিয়ে। বাংলাদেশের এসএমই খাতকে টেকসই উন্নয়নের পথে এগিয়ে নিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান, জিসিএনবির নেটওয়ার্ক রিপ্রেজেন্টেটিভ ফারুক সোবহান, আইএলও বাংলাদেশের গুঞ্জন ডাল্লাকোটি প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে ‘প্রাকটিক্যাল পাথওয়েস টু ইএসজি এডোপশন ইন বাংলাদেশ’ শীর্ষক একটি প্যানেল আলোচনায় অংশ নেন বাংলাদেশ ব্যাংকের সাস্টেইনাবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক চৌধুরী লিয়াকত আলী, এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক ফারজানা খান, ব্র্যাক ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক তারেক রেফাত উল্লাহ খান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

১০

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

১১

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

১২

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

১৩

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

১৪

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

১৫

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১৬

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১৭

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১৮

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১৯

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

২০
X