কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ এএম
আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ০৮:২৮ এএম
অনলাইন সংস্করণ

জ্বালানি তেল কিনতে আজ থেকে গুণতে হচ্ছে বাড়তি টাকা 

ফাইল ছবি
ফাইল ছবি

বিশ্ববাজারের অস্থিরতা আর মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম এক লাফে অনেকটা বাড়িয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী আজ রোববার (১৯ এপ্রিল) থেকে কার্যকর হয়েছে নতুন এই মূল্যতালিকা।

নতুন দরে প্রতি লিটার অকটেনে ২০ টাকা, পেট্রোলে ১৯ টাকা, ডিজেলে ১৫ টাকা এবং কেরোসিনে ১৮ টাকা করে দাম বেড়েছে।

মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে এই সমন্বয় করা হয়েছে।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, এখন থেকে গ্রাহকদের প্রতি লিটার অকটেন কিনতে হবে ১৪০ টাকায়, যা আগে ছিল ১২০ টাকা। একইভাবে পেট্রোলের দাম ১১৬ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা এবং ডিজেলের দাম ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা হয়েছে। এছাড়া সাধারণ মানুষের ব্যবহার্য কেরোসিনের দাম ১১২ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ১৩০ টাকা।

মধ্যপ্রাচ্যে উত্তেজনার প্রভাব বিশেষ করে জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিতে অস্থিরতায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম হু হু করে বাড়ছে।

এর নেতিবাচক প্রভাব বাংলাদেশেও পড়েছে। পেট্রোল পাম্পগুলোতে উপচে পড়া ভিড় এবং চাহিদামতো তেল না পাওয়ার অভিযোগও আসছিল গ্রাহকদের কাছ থেকে।

তবে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত থাকলেও আতঙ্কিত হয়ে মানুষ অতিরিক্ত তেল কেনায় এবং এক শ্রেণির অসাধু ব্যবসায়ী অবৈধ মজুত গড়ে তোলায় বাজারে এই কৃত্রিম সংকট তৈরি হয়েছে।

এর আগে চলতি মাসের শুরুর দিকে জেট ফুয়েলের দামও দফায় দফায় বাড়ানো হয়েছিল। গত ৭ এপ্রিল বিইআরসির ঘোষণা অনুযায়ী অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দাম প্রতি লিটারে বড় অঙ্কে বাড়িয়ে ২২৭ টাকা ০৮ পয়সা করা হয়েছিল।

সর্বশেষ গত ফেব্রুয়ারি মাসে লিটারে দুই টাকা করে কমানো হলেও মাত্র দুই মাসের ব্যবধানে আন্তর্জাতিক সংকটের কারণে বড় ধরনের এই মূল্যবৃদ্ধির ধাক্কা সইতে হচ্ছে সাধারণ ভোক্তাদের। আজ থেকে কার্যকর হওয়া এই নতুন দামের ফলে পরিবহন খাতসহ নিত্যপণ্যের বাজারে নতুন করে প্রভাব পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১০

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১১

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

১২

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

১৩

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

১৪

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১৫

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১৬

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১৭

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১৯

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

২০
X