কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩, ০৫:৪১ পিএম
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ০৫:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ডলারের দাম আরও কমলো

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

মাত্র দুই সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে আবারও কমলো ডলারের দাম। কেনা-বেচায় ২৫ পয়সা কমিয়ে ডলারের নতুন দর নির্ধারণ করেছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেড (এবিবি) এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেদা)।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার (১৩ ডিসেম্বর) ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাফেদার যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা রোববার (১৭ ডিসেম্বর) থেকে কার্যকর হবে। সিদ্ধান্ত অনুযায়ী, নতুন করে রপ্তানি আয়ে ডলারের দাম ২৫ পয়সা কমানো হয়েছে। এতে করে এখন থেকে রপ্তানি আয়ে ডলারের দাম হবে ১০৯ টাকা ৫০ পয়সা, যা এতদিন ছিল ১০৯ টাকা ৭৫ পয়সা।

বাফেদা আরও জানিয়েছে, প্রবাসী আয় ও আমাদানি নিষ্পত্তিতে ডলারের দামও কমেছে। রেমিট্যান্সের ক্ষেত্রে ডলারের দাম ২৫ পয়সা কমিয়ে ১০৯ টাকা ৫০ পয়সা করা হয়েছে। আর আমদানি নিষ্পত্তিতেও ডলারের দাম ২৫ পয়সা কমিয়ে ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত মাসে দুই দফা ডলারের দাম কমিয়েছিল বাফেদা ও এবিবি। গত ২৮ নভেম্বর প্রতি ডলারে ২৫ পয়সা কমিয়ে রপ্তানি ও রেমিট্যান্সে ১০৯ টাকা ৭৫ পয়সা এবং আমদানিতে ১১০ টাকা ২৫ পয়সা নির্ধারণ করা হয়েছিল। যা কার্যকর হয় ৩ ডিসেম্বর থেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করল ভারত

দেশজুড়ে ব্যাপক বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরেও সতর্কতা

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

আড়াই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

ভূমিকম্পে কেঁপে উঠল চীন

হাত দিয়েই ভাঙছে নদীর পাড় রক্ষা বাঁধের ব্লক

ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

২০ টাকার ঝালমুড়ি নিয়ে বিরোধ, যুবককে ছুরিকাঘাত

জুলাইয়েই মিলতে পারে পে-স্কেলের সম্পূর্ণ বেতন, গেজেট নিয়ে নতুন বার্তা

জুলাই শহীদ ছেলের অনুদানের টাকায় বাবার দ্বিতীয় বিয়ে, সমালোচনার ঝড়

১০

প্রকৃতির অনিন্দ্যসুন্দর সৃষ্টি ‘জামুই’ প্রজাপতি

১১

ব্রাজিল ম্যাচের আগে বড় ধাক্কা খেল জাপান

১২

স্কুল নেই, হাসপাতাল নেই, নেই যাতায়াতের রাস্তা

১৩

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের

১৪

বাউফলে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটে জিম্মি রোগীরা

১৫

যুক্তরাষ্ট্র-ইসরায়েল প্রস্তাবিত চুক্তি প্রত্যাখ্যান করল লেবানন

১৬

সহজে ডট বিডি-ডট বাংলা ডোমেইন নিবন্ধনের সুযোগ

১৭

ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স / অ্যানেসথেসিওলজিস্ট না থাকায় ব্যাহত চিকিৎসাসেবা

১৮

বাহরাইনকে কঠোর সতর্কবার্তা দিল ইরান

১৯

এক কর্মকর্তার কাঁধে ৬৭ স্কুল

২০
X