কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৩, ১০:৩৮ পিএম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ১০:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশকে অনুদান দেবে দক্ষিণ কোরিয়া

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশকে ৯.৬৫ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দেবে দক্ষিণ কোরিয়া। ‘প্লাটফর্ম ভিত্তিক পরিসংখ্যান পরিষেবা সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নে এ অনুদান দেবে দেশটি।

রোববার (১০ ডিসেম্বর) বাংলাদেশ ও কোরিয়া সরকার এ বিষয়ে রেকর্ড অব ডিসকাশন (আরওডি) এবং টার্মস অব রেফারেন্স (টিওআর) স্বাক্ষর করেছে। খবর বাসসের।

চুক্তি স্বাক্ষরকালে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক উপস্থিত ছিলেন।

ইআরডি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের পক্ষে ড. শাহনাজ আরেফিন, সচিব পরিসংখ্যান ও তথ্যবিজ্ঞান বিভাগ এবং মো. আনোয়ার হোসেন, অতিরিক্ত সচিব (এশিয়া, জেইসি ও এফঅ্যান্ডএফ) ইআরডি, কোরিয়া প্রজাতন্ত্রের পক্ষে কেওআইসিএ’র কান্ট্রি ডিরেক্টর তাইয়ং কিম আরওডি ও টিওআর স্বাক্ষর করেন।

১৯৯৩ সাল থেকে কেওআইসিএ মানবসম্পদ উন্নয়ন এবং তথ্যপ্রযুক্তির প্রসারের মতো উদ্যোগকে সহায়তার মাধ্যমে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রকল্পটির প্রাথমিক লক্ষ্য হচ্ছে- জাতীয় পরিসংখ্যান ডেটা ওয়্যারহাউসের (এনএসডিডব্লিউএইচ) জন্য পরিসংখ্যানগত পরিষেবা বৃদ্ধির প্রয়োজনে একটি সমন্বিত পরিসংখ্যান ডেটা ওয়্যারহাউস ও সফটওয়্যার টুলস স্থাপন এবং সরঞ্জাম সিস্টেম পরিবেশকে সহায়তা করা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও এর অংশীদারদের সক্ষমতা জোরদার করার পাশাপাশি এনএসডিএস ও ডিজাইনের সাথে সামঞ্জস্য রেখে একটি মহাপরিকল্পনা প্রণয়নের জন্য পরিসংখ্যানগত ডেটা ওয়্যারহাউস প্ল্যাটফর্ম তৈরি করাও প্রকল্পটির লক্ষ্য।

প্রকল্পটি সফলভাবে সম্পন্ন হলে, শুমারি ও জরিপ ডেটার জন্য একটি সমন্বিত কেন্দ্রীয় স্টোরেজ প্রতিষ্ঠিত হবে এবং জাতীয় পরিসংখ্যানগত সক্ষমতা বাড়ানোর পথে সব প্রতিবন্ধকতা দূর করে জাতীয় পরিসংখ্যান ডেটার জন্য বিবিএসকে একটি এক জাতি প্ল্যাটফর্মে উন্নীত করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১০

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১১

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১২

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৩

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৪

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৫

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১৬

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১৭

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৮

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৯

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

২০
X