কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জুন ২০২৩, ০৮:৩০ পিএম
অনলাইন সংস্করণ

‘নৈতিকতার মানদণ্ড মেনে ব্যবসা করা দরকার’

‘ইমপোরটেন্ট অব বিজনেস এথিক্স: পারসপেক্টিভ বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে বক্তারা। ছবি : কালবেলা
‘ইমপোরটেন্ট অব বিজনেস এথিক্স: পারসপেক্টিভ বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে বক্তারা। ছবি : কালবেলা

ব্যবসায় প্রতিষ্ঠান গঠনের প্রধানতম কারণ মুনাফা। এ ব্যাপারে অধিকাংশ মানুষের দ্বিমত না থাকলেও এই মুনাফার প্রক্রিয়া, পরিমাণ এবং মুনাফার হার নিয়ে রয়েছে ভিন্ন ভিন্ন মত।

রোববার (১১ জুন) রাজধানীর আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘এথিক্স এডুকেশন ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট (ইটুএসডি) ও দ্য স্কুল অব বিজনেস, আউস্ট’-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘ইমপোরটেন্ট অব বিজনেস এথিক্স: পারসপেক্টিভ বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোয়ান গ্রুপের চেয়ারম্যান খবির উদ্দিন খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র অধ্যাপক ড. মেলিটা মেহজাবিন।

এ সময় উপস্থিত ছিলেন আহ্ছানউল্লা ইউনির্ভাসিটির ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ফাজলি ইলাহী, আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বিজনেস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. সালেহ মো. মাসেদুল ইসলাম, ইটুএসডি’র সিইও কাজী আলী রেজা, এক্সপার্ট অব আইএলও লেবার স্ট্যান্ডার্ড নুরুন্নবী খান, ড. জাহাঙ্গীর সুলতান ও হজ ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ লকিয়ত উল্লাহ প্রমুখ।

বক্তারা বলেন, মুনাফার আরও নানা ধরনের কারসাজি লক্ষ্য করা যায়। যেমন- ওজনে কম দেওয়া, খাদ্যদ্রব্যে ভেজাল, পচা-বাসি খাবার, মেয়াদোত্তীর্ণ খাবার, ফল-শাক-সবজিতে নানা ধরনের জীবন-ধারণের জন্য ক্ষতিকর কেমিক্যাল মিশানো নিত্যদিনকার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এ ধরনের অনৈতিক ব্যবসায়িক মুনাফা জনগণের জীবনমানে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলেছে।

তারা বলেন, নৈতিকতার মানদণ্ড মেনে চলে ব্যবসা করা দরকার। ব্যবসা শুধুই নিজের কল্যাণের জন্য নয় বরং জনকল্যাণও ব্যবসায়িক ব্যবস্থাপনার একটি অংশ। ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালকরা যদি এগুলো নিয়ে ভেবেচিন্তে ব্যবসা পরিচালনা করেন, সেক্ষেত্রে তার কর্মীবাহিনী যেমন নৈতিক মানদণ্ড মেনে চলার চেষ্টা করবেন- তেমনি গোটা জাতি উপকৃত হবে এবং টেকসই উন্নয়ন নিশ্চিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনায় ১৫ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবিন

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

বিশ্বের দ্বিতীয় শীতলতম রাজধানীতে রেকর্ড তাপপ্রবাহ

লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু 

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

১০

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

১১

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

১২

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

১৩

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১৪

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

১৫

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

১৬

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

১৭

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

১৮

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

১৯

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

২০
X