কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৩, ০১:২৪ এএম
আপডেট : ০২ আগস্ট ২০২৩, ০৭:৩৯ এএম
অনলাইন সংস্করণ

ইয়াবা আনে বিশ্ববিদ্যালয় ছাত্র, বিক্রি করে বাস ড্রাইভার

মো. ওমর ফারুক এবং মো. পাভেল খান। ছবি : কালবেলা
মো. ওমর ফারুক এবং মো. পাভেল খান। ছবি : কালবেলা

মিরপুরে ইয়াবাসহ দুই বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুই ব্যক্তির নাম- মো. ওমর ফারুক (৩০) এবং মো. পাভেল খান (৩৩)।

মঙ্গলবার (১ আগস্ট) রাতে মিরপুর মডেল থানার পাইকপাড়া সড়ক গবেষণাগার ল্যাবরেটরি স্টাফ কোয়ার্টার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মিরপুর মডেল থানার ওসি মো. মহসীন এসব তথ্য জানান।

তিনি জানান, গ্রেপ্তার ওমর ফারুক জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মিরপুর বাংলা কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী এবং পাভেল বাস চালক। ওমর ফারুক টেকনাফ থেকে ইয়াবা আনে। পাভেল সেই ইয়াবা ঢাকার বিভিন্ন স্থানে বিক্রি করে। তাদের উভয়ের পরিচয় কারাগারে ২০১৮ সালে। কারাগার থেকে বের হয়ে তারা যৌথভাবে ইয়াবা বিক্রি করে। আজও তারা পাইকপাড়ায় ইয়াবা বিক্রি করতে আসে। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, তাদের তল্লাশি করে মো. ওমর ফারুকের কাছ থেকে এক হাজার পিস এবং মো. পাভেলের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ওমর ফারুকের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৫টি এবং পাভেলের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। তারা উভয়েই একাধিকবার কারাগারেও ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১০

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১১

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৩

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৬

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৭

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৮

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৯

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

২০
X