কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৪১ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে চুরি হওয়া মোটরসাইকেলসহ চোর গ্রেপ্তার

মোটরসাইকেল চোর চক্রের সদস্যকে অনিক মুন্সিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : সংগৃহীত
মোটরসাইকেল চোর চক্রের সদস্যকে অনিক মুন্সিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : সংগৃহীত

রাজধানীর বাড্ডা এলাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল কুমিল্লা থেকে উদ্ধারসহ চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামির নাম অনিক মুন্সি (১৯)।

থানা সূত্রে জানা গেছে, গত ২৫ অক্টোবর দুপুর দেড়টায় বাড্ডা থানার আফতাবনগর এলাকার ইস্টার্ন হাউজিং মসজিদের বাইরে আরিফুল ইসলাম নামে এক ব্যক্তি তার মোটরসাইকেলটি রেখে মসজিদে জুমার নামাজ পড়তে যান।

নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে দেখেন তার মোটরসাইকেলটি নেই। এ ঘটনায় ভিকটিমের চাচাতো ভাই মিশানুর মাহমুদ বাদী হয়ে বাড্ডা থানায় একটি চুরির মামলা করেন।

পরে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় শনিবার (৭ ডিসেম্বর) ভোর সাড়ে ৫ টায় কুমিল্লা জেলার দাউদকান্দি এলাকার তাসফিন সিএনজি পাম্পের বিপরীত পাশে অভিযান চালিয়ে অনিক মুন্সিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যে জানা গেছে, গ্রেপ্তার অনিক দীর্ঘদিন যাবৎ বাড্ডা থানা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় মোটরসাইকেল চুরি করে আসছে।

বাড্ডা থানার মামলায় গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে বাড্ডা থানা পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

১০

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

১১

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

১২

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

১৩

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

১৪

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

১৫

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১৬

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১৭

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১৮

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১৯

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

২০
X