কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪, ১০:৩৯ পিএম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ১০:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

বনশ্রীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

রাজধানীর বনশ্রীতে ৬ তলা ভবনে লাগা আগুন প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ৮টা ৩৫ মিনিটে বনশ্রী সি ব্লকের ৪ নম্বর রোডের ১৬ নম্বর বাসায় আগুন লাগে।

আগুন লাগার খবর পেয়ে খিলগাঁও ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। এরপর রাত ৯টা ২০ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপণের খবর দেন ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।

তিনি জানান, আগুন বেশি বড় হয়নি, দুটি ইউনিটের চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়েছে। এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে আটকেপড়া বেশ কয়েকজনকে নিরাপদে বের করে নিয়ে আসা সম্ভব হয়েছে।

আনোয়ারুল ইসলাম দোলন আরও জানান, ৬ তলা ভবনের তৃতীয় তলা থেকে আগুনের সূচনা হয়। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝড়ল আরো ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারাদেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১০

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১১

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১২

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৩

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৪

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৫

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৬

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৭

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১৮

ইবনে সিনায় চাকরির সুযোগ

১৯

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

২০
X