কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৫, ০৪:৩১ এএম
আপডেট : ০৫ জুন ২০২৫, ০৯:০৫ এএম
অনলাইন সংস্করণ

শাহজালালে বিশৃঙ্খলা, যাত্রীর ক্ষোভ নিয়ে মুখ খুলল বেবিচক

যাত্রী মো. তুহিন আলী বিমানবন্দরে হঠাৎ চিৎকার ও অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন। ছবি : সংগৃহীত
যাত্রী মো. তুহিন আলী বিমানবন্দরে হঠাৎ চিৎকার ও অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন। ছবি : সংগৃহীত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর হট্টগোল, গালিগালাজ ও উত্তেজনাপূর্ণ আচরণ নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা।

এই ভিডিওকে কেন্দ্র করে বিভ্রান্তি ছড়ানোয় বিমানবন্দর কর্তৃপক্ষ ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে।

বুধবার (৪ জুন) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেবিচক জানায়, গত ৩ জুন রাত ১টা ৩৬ মিনিটে বোর্ডিং ব্রিজ-৬ এ নিরাপত্তা টহলের সময় মালয়েশিয়া এয়ারলাইন্সের (ফ্লাইট MH-196) এক যাত্রী মো. তুহিন আলী হঠাৎ চিৎকার ও অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন।

মালয়েশিয়া এয়ারলাইন্সের দুই প্রতিনিধি তার পাসপোর্ট ও ব্যাগ বুঝিয়ে দিতে গেলে তিনি তাতে সহযোগিতা না করে উল্টো মালামাল, পাসপোর্ট ও মালয়েশিয়ান মুদ্রা ছুড়ে ফেলেন এবং মা-বাবা সম্পর্কেও অশালীন মন্তব্য করেন।

ঘটনার সময় আশপাশে যাত্রী ও কর্মীরা জড়ো হলে পরিবেশ আরও উত্তপ্ত হয়ে ওঠে। এতে ওই বোর্ডিং ব্রিজে থাকা অন্য একটি ফ্লাইটের যাত্রীদের স্ক্যানিং কার্যক্রমও ব্যাহত হয়।

পরবর্তীতে নিরাপত্তা টিম ও এয়ারলাইন্স প্রতিনিধিরা চেষ্টা করেন তাকে ইমিগ্রেশনের প্রক্রিয়া সম্পন্ন করে ব্যাগেজ বেল্ট এলাকায় নিয়ে যেতে। কিন্তু তিনি সেটিও প্রত্যাখ্যান করে গালিগালাজ করতে করতে ১ নম্বর বেল্টের দিকে চলে যান। তার আচরণ তখনো ছিল অত্যন্ত আগ্রাসী ও অস্বাভাবিক।

পরে তার ভাই ও চাচার সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, মো. তুহিন আলী আগেও নেশাগ্রস্ত অবস্থায় এ ধরনের আচরণ করেছেন এবং সেদিন গভীর রাতে বৃষ্টির মধ্যে এসে তাকে নেওয়াও তাদের পক্ষে সম্ভব নয়।

পরিস্থিতি কিছুটা শান্ত হলে ভোর ৫টা ৩০ মিনিটে তিনি বিমানবন্দর ত্যাগ করেন।

বেবিচক তাদের বিবৃতিতে জানায়, এই ঘটনায় বিমানবন্দর কর্তৃপক্ষ, সিভিল এভিয়েশন ও সংশ্লিষ্ট এয়ারলাইন্স পেশাদারিত্ব ও ধৈর্যের সঙ্গে কাজ করেছে। তবে ঘটনার কিছু অংশ বিভ্রান্তিকরভাবে প্রচারিত হওয়ায় জনমনে ভুল ধারণা তৈরি হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ অনুরোধ জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনায় তথ্য যাচাই না করে সামাজিক যোগাযোগমাধ্যম বা সংবাদমাধ্যমে কিছু প্রচার না করার জন্য। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনার ভাবমূর্তি রক্ষায় এটি জরুরি বলেও উল্লেখ করেছে সংস্থাটি।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎ বিল আদায় করবে বেসরকারি খাত: জ্বালানি মন্ত্রী

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

এমপি পদ হারানো নিয়ে কি বলছে সংবিধান?

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব’

৩ দেশকে লোহিত সাগর এড়িয়ে চলার পরামর্শ ইইউ নৌবাহিনীর

বিচারক না হলে প্রতিযোগী হিসেবেই অংশ নিতাম : ফাহমিদা নবী

গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়

সৌদি আরবের ওপর হুতিদের নিষেধাজ্ঞা নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

শাপলা চত্বর থেকেই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল: সানাউল্লাহ খান

১০

কঠোর হলো ভারতীয় বোর্ড, আনল ৫ নতুন নিয়ম

১১

বুয়েটের নতুন প্রোভিসি হলেন ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

১২

হাদিস অনুযায়ী যে সময় শিশুদের বাইরে রাখা উচিত নয়

১৩

বেসরকারি খাতে বিদ্যুৎ বিতরণ ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী

১৪

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

১৫

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

১৬

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

১৭

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

১৮

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

১৯

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

২০
X