কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ১২:০৪ এএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ০৭:০৯ এএম
অনলাইন সংস্করণ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

লাগেজ হ্যান্ডলিংয়ের স্বচ্ছতায় কর্মীদের শরীরে ক্যামেরা

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

যাত্রীসেবা ও লাগেজ হ্যান্ডলিংয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে সব এয়ারলাইন্সের আন্তর্জাতিক ফ্লাইটে কর্মীদের ‘বডি-ওয়ার্ন ক্যামেরা’ দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রোববার (২১ ডিসেম্বর) বডি ওয়ার্ন ক্যামেরার সম্প্রসারণ কার্যক্রম উদ্বোধন করা হয়।

এর আগে গত বছরের জুন থেকে শুধু নিজস্ব এয়ারলাইন্সের যাত্রীদের লাগেজ হ্যান্ডলিংয়ের সময় বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা কর্মীরা এই ক্যামেরা ব্যবহার করত। এতে স্বচ্ছতা ও জবাবদিহিতায় ইতিবাচক ফল আসায় এখন থেকে বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা নেওয়া সব আন্তর্জাতিক এয়ারলাইন্সকেও এই বডি-ওয়ার্ন ক্যামেরাভিত্তিক নিরাপত্তা সেবা দেওয়া শুরু করল রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থাটি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের বিমানবন্দরগুলোতে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের সেবা দিয়ে আসছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিমানের কর্মকর্তারা বলছেন, আন্তর্জাতিক বিমান চলাচলে নিরাপত্তা ও সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার থাকায় বিশ্বের সব বিমানবন্দরেই নিরাপত্তা কর্তৃপক্ষের কঠোর নীতি মেনে চলা হয়। নিষিদ্ধ ও অবৈধ দ্রব্য বহনের আশঙ্কায় বিভিন্ন বিমানবন্দরের নিরাপত্তা কর্তৃপক্ষ যাত্রীদের লাগেজ তল্লাশির সময় প্রয়োজনীয় ক্ষেত্রে তালা ভেঙে, চেইন কেটে কিংবা লাগেজের কোনো অংশ কেটে নিষিদ্ধ দ্রব্যাদি অপসারণ করে থাকে। আন্তর্জাতিক নিরাপত্তা প্রটোকল অনুযায়ী এ ধরনের নিরাপত্তামূলক পদক্ষেপ নেওয়ার জন্য যাত্রী বা এয়ারলাইন্সের পূর্বানুমতিরও প্রয়োজন হয় না। তবে দুর্ভাগ্যজনকভাবে বিদেশ থেকে আসা অনেক যাত্রী দেশে ফিরে এ ধরনের লাগেজ কাটার দায় চাপায় গ্রাউন্ডহ্যান্ডলার প্রতিষ্ঠান হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বা দেশের বিমানবন্দরগুলোের কর্তৃপক্ষ হিসেবে বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের ওপর।

অবশ্য কিছু অসাধু চক্রও এসব ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে উল্লেখ করে বিমানের গ্রাহক সেবা পরিদপ্তরের কর্মকর্তারা বলছেন, এ অবস্থায় যাত্রীদের সম্পত্তি রক্ষা, লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় আরও বেশি স্বচ্ছতা আনা এবং দায়ী স্টেশন বা ব্যক্তিদের শনাক্ত করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বৃহস্পতিবার থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা প্রতিটি আন্তর্জাতিক ফ্লাইটের লাগেজ ওঠানামা কার্যক্রম পর্যবেক্ষণের জন্য ‘বডি-ওয়ার্ন’ ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত কার্যকর করেছে।

বডি ওয়ার্ন ক্যামেরার সম্প্রসারণ কার্যক্রম উদ্বোধন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (গ্রাহকসেবা) বদরুল হাসান লিটন বলেন, ‘যাত্রীদের সম্পত্তি ও সেবার গুণগত মান রক্ষায় আমরা অঙ্গীকারবদ্ধ। এই বডি-ওয়ার্ন ক্যামেরা প্রযুক্তির সম্প্রসারণ লাগেজ হ্যান্ডলিংয়ের প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে। এটি যাত্রীদের আস্থা বৃদ্ধির পাশাপাশি আমাদের কর্মীদের পেশাদারিত্বকে আরও উজ্জ্বল করবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

১০

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

১১

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১২

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৩

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

১৫

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

১৬

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১৭

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১৮

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

২০
X