কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ১২:২৭ পিএম
আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ১২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ছবি : সংগৃহীত
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ছবি : সংগৃহীত

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক অজ্ঞাত নারী নিহত হয়েছেন। নিহতের বয়স আনুমানিক ৩০ বছর। দুর্ঘটনার সময় তার পরনে ছিল বোরকা।

বুধবার (৬ আগস্ট) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বেলা ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক।

ওই নারীকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী সুমন জানান, নিহত নারী একজন ভাড়ায় চালিত মোটরসাইকেলের যাত্রী ছিলেন। মোটরসাইকেলটি কাওলা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে ঢাকার ভেতরে প্রবেশ করছিল। তিনি নিজেও ওই পথে যাচ্ছিলেন। পথে তিনি এক্সপ্রেসওয়ের ওপর মোটরসাইকেল চালক ও নারী যাত্রীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

সুমন আরও জানান, দুর্ঘটনার সময় তিনি মোটরসাইকেল চালকের কাছ থেকে জানতে পারেন, একটি বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। তিনি নিজে রক্তাক্ত অবস্থায় নারী যাত্রীকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন। তবে দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক কোথায় চলে যান, সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, ওই নারীর মরদেহ মর্গে রাখা হয়েছে। তার পরিচয় শনাক্তের জন্য চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধীদলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১০

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১১

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১২

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৪

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৫

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৬

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৭

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৮

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

১৯

নাঈমকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ বিসিবির নিরপেক্ষ তদন্তের দাবি

২০
X