ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৫১ পিএম
অনলাইন সংস্করণ

বাস-ট্রাক্টরের সংঘর্ষে প্রাণ গেল দুজনের

দুর্ঘটনাকবলিত দুমড়েমুচড়ে যাওয়া ট্রাক্টর। ছবি : কালবেলা
দুর্ঘটনাকবলিত দুমড়েমুচড়ে যাওয়া ট্রাক্টর। ছবি : কালবেলা

দিনাজপুরের ঘোড়াঘাটে বাস ও ট্রাক্টরের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বিরাহিমপুর গুচ্ছগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত ট্রাক্টর চালকের ড্রাইভারের পরিচয় শনাক্ত করা গেলেও অপরজনের পরিচয় পাওয়া যায়নি। নিহত ট্রাক্টরচালক জুহিন (২৩) দক্ষিণ দেবীপুর এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, দিনাজপুর থেকে ঢাকাগামী মোল্লা পরিবহনের একটি বাসের সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ট্রাক্টরটি দুমড়েমুচড়ে যায় এবং ট্রাক্টরচালক ঘটনাস্থলে মারা যান। দুর্ঘটনায় গুরুতর আহত অপর একজনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। একজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তবে অপরজন বাস চালকের সহকারী নাকি যাত্রী তার নাম ঠিকানাসহ পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনায় পরপরই মোল্লা পরিবহনের চালক বাস রেখে পালিয়েছেন। বাস ও ট্রাক্টর জব্দ করা হয়েছে। যথাযথ আইনিব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক করল বিএনপির মিডিয়া সেল

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১০

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১১

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১২

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১৩

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৪

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৫

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৬

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৭

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৮

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৯

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

২০
X