কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ০৬:৩২ পিএম
অনলাইন সংস্করণ

কামরাঙ্গীচরকে ঢাকা-৭ আসনে অন্তর্ভুক্তির দাবি

জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা। ছবি : কালবেলা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫৫ নম্বর ওয়ার্ডকে ঢাকা-৭ সংসদীয় আসনে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বুধবার (৬ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে রাজধানীর কামরাঙ্গীরচরবাসী আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

বক্তারা বলেন, ফ্যাসিবাদী সরকারের সময় ষড়যন্ত্রের মাধ্যমে ঢাকা-৭ সংসদীয় এলাকা থেকে বাদ দিয়ে কামরাঙ্গীরচরকে ঢাকা-২ আসনের অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু এলাকাবাসী ঢাকা-৭ আসনের অধীন থেকে তাদের বিগত দিনের কার্যক্রম পরিচালনা করে আসছিল। পরে সময়ে ডিএসসিসি ৫৫, ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ডকে ঢাকা-২ আসনের অন্তর্ভুক্ত করে রাজধানী থেকে আলাদা করে দেয়। কিন্তু নতুন সীমানা নির্ধারণ গেজেটে ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ডকে ঢাকা-৭ আসনের অন্তর্ভুক্ত করা হলেও ৫৫ নম্বর ওয়ার্ডকে (হাজারীবাগ থানার আংশিক ও কামরাঙ্গীরচর থানা) ঢাকা-২ আসনের সঙ্গে রেখে দেওয়া হয়।

বক্তারা, অবিলম্বে ৫৫ নম্বর ওয়ার্ডকে ঢাকা-৭ সংসদীয় আসনে অন্তর্ভুক্তির দাবি জানান। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১০

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১১

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১২

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১৩

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১৪

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

১৫

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

১৬

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

১৭

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

১৮

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

১৯

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

২০
X